বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি-এমবাপ্পের রেকর্ডের রাত

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ক্লাব ফুটবলে আর দেখা যাবে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। তাই সেখানে তার রেকর্ডগুলো ভাঙা অনেকটাই সহজ হয়ে গিয়েছে লিওনেল মেসির জন্য।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিকানা রোনালদোর দখলে। ৪৯৫ টি গোল করেছেন তিনি। আজ সেই রেকর্ডে নাম লেখালেন মেসি। রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পেও। দুই সেরা খেলোয়াড়ের উজ্জ্বলতম রাতে লিগ ওয়ানে লসকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি।

পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের ১৯ মিনিট না পেরোতেই ১০ জনের দলে পরিণত হয় লস। আশরাফ হাকিমিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আব্দুল সামেদ। একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলার সুবিধায় খুব দ্রুতই লাভবান হয় পিএসজি। ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন এই ফরোয়ার্ড। এদিনসন কাভানিকে ছাড়িয়ে ১৩৯ গোল করেছেন তিনি।

৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিতিনিয়া। বিরতির আগেই আরও এক গোল পেয়ে যায় পিএসজি। ৪০ তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের নিখুঁত ব্যাকহিল থেকে জাল খুঁজে নেন মেসি। বিরতির পর পেনাল্টি থেকে লসের হয়ে ব্যবধান কমান ফ্রাঙ্কোভস্কি। কিন্তু হার এড়াতে পারেননি।

৩১ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

৪

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

৫

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

৬

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৭

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৮

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৯

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১০

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

১১

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

১২

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৩

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১৪

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১৫

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১৬

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৭

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৮

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৯

জবি ছাত্রী হলে চুরি

২০