বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ এপ্রিল ২০২৩, ২:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বুঝতে পারিনি পুলিশ এসেছে, ভেবেছিলাম ডাকাত: পরীমণি

বিনোদন ডেস্ক: ভারতের কলকাতার আনন্দবাজার অনলাইনের বছরের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। কলকাতায় গিয়ে নিজ হাতে পুরস্কার নেন এই আলোচিত অভিনেত্রী।

পরীমণির হাতে সেরার পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এসময় বেশ উচ্ছ্বসিত দেখা যায় তাকে।

পরীমণি বলেন, ‘আমি বিতর্কিত নই, সম্মানিত। ’

পুরস্কার হাতে নিয়ে এমনটাই বললেন রূপালি পর্দার ‘বিশ্ব সুন্দরী’।

বছর দুই আগে পরীমণির ফ্ল্যাটে র‌্যাবের অভিযানের সময় প্রথমে তিনি দরজা খোলেননি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দরজার বাইরে প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রেখে ফেসবুক লাইভে এসে সাহায্য চান তিনি।

পরীমণিকে সে দিনের কথা জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমি আসলে সেদিন বুঝতে পারিনি বাড়িতে পুলিশ এসেছে। আমি ভেবেছিলাম ডাকাত এসেছে। ’

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় পরীমণি বলেন, আগে কলকাতাকে ‘বিদেশ’ মনে হলেও এখন আর তা হয় না। টান এখন এতোটাই বেড়ে গিয়েছে যে, ফ্লাইটও মিস করছি!

তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পে আরও এক হয়ে কাজ করা উচিত দুই বাংলার। দুই বাংলার সিনেমা দু’জায়গাতেই দেখানো উচিত।

২০১৫ সালে জায়েদ খানের সঙ্গে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমা দিয়ে পথ চলা শুরু হয় পরীমণির। একই বছর পরপর মুক্তি পায় তার ৬টি ছবি। অল্প সময়েই সে দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।

তার অভিনীত অন্যান্য সিনেমা হচ্ছে – ‘আরও ভালো বাসব তোমায়’, ‘নগর মস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’।

বছর দুই ধরেই বিতর্কের বেড়াজালে আটকে আছেন পরীমণি। মাদক মামলায় জেলও খেটেছেন। আদালতে চক্কর কেটেছেন অন্তঃসত্ত্বা অবস্থায়ও। সিনেমা নয়; বিতর্কিত সব কাণ্ডে তিনি ছিলেন সংবাদ শিরোনামে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১০

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১১

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১২

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৩

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৪

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৫

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৬

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

১৮

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া

১৯

সাতক্ষীরায় আসছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, অংশ নেবেন যেসব কর্মসূচিতে

২০
error: Content is protected !!