বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৪ নভেম্বর ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৮ মিনিটেই ডি মারিয়ার হ্যাটট্রিক, দৃষ্টিনন্দন বাইসাইকেল গোল

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার জার্সিটি তুলে রাখার ঘোষণা দেন আনহেল ডি মারিয়া। অবশ্য তার আগেই কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে পূর্ণতা দিয়েছেন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখন চেনা ছন্দেই দেখা মেলে ডি মারিয়ার। এই যেমন গতকাল (শনিবার) বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেছেন মাত্র ১৮ মিনিটেই।

পর্তুগিজ ক্লাবটির হয়ে চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার। যেভাবে গোল ও অ্যাসিস্ট করছেন তাতে তার বয়স ও খেলার পজিশন ভিন্ন মনে হতেই পারে। অবশ্য ক্যারিয়ারজুড়ে ভালো পারফর্ম করেও প্রধান তারকাদের ভিড়ে আড়ালেই থেকে গেছেন ডি মারিয়া। চলতি মৌসুমে তিনি বেনফিকার হয়ে ১৬ ম্যাচে ৮ গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। এর মধ্যে ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগও।

পর্তুগিজ কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে কাল এস্ত্রেলা আমাদোরার মুখোমুখি হয় জায়ান্ট ক্লাব বেনফিকা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ডি মারিয়া। তার নেওয়া প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে আবারও ফেরত আসে, পরে বাঁ পায়ের জোরালো শটে তিনি সফল লক্ষ্যভেদ করেন। ষষ্ঠ মিনিটে আসে তার দৃষ্টিনন্দন গোলটি। ডি-বক্সের মধ্যে বল পেয়ে প্রথমে সেটি নিয়ন্ত্রণে নেন, এরপর লাফিয়ে বাঁ পায়ের বাইসাইকেল কিকে জড়িয়ে দেন জালে।

অষ্টাদশ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন এই আর্জেন্টাইন তারকা। শেষ গোলটি আসে ডানপায়ের শটে। কাকতালীয়ভাবে তিনটি গোলই আসে বক্সের ভেতর প্রায় একই জায়গা থেকে। সতীর্থের পাস পেয়ে কোনাকুনি শটে তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধে ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বেনফিকা।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণের ধারা বজায় রাখে ক্লাবটি। প্রতিপক্ষের হজম করেছে আরও ৪ গোল। একে একে গোল করেছেন কেরেম আকতুরকোগলু, জেকি আমদুনি ও আর্থুর ক্যাব্রাল (জোড়া)। ফলে ৭-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ডি মারিয়া-নিকোলাস ওটামেন্ডিদের বেনফিকা। পর্তুগিজ কাপের পয়েন্ট টেবিলে তিনে রয়েছে ক্লাবটি, ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। এক ম্যাচ বেশি খেলা স্পোর্টিং লিসবন (৩৩ পয়েন্ট) ও এফসি পোর্তো (২৭ পয়েন্ট) যথাক্রমে শীর্ষ দুইয়ে আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০