বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাদের সম্মেলন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাদের সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) শহরতলীর মোজাফ্ফার গার্ডেন অ্যান্ড রিসোর্টের অডিটোরিয়ামে কৃষি ব্যাংকের সাতক্ষীরা মূখ্য অঞ্চল এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে সাতক্ষীরা মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস.এম.এ কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম।

তিনি ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর জোর দেন।

তিনি বলেন, সাতক্ষীরা উর্বর এলাকা। এ জেলা মাছ চাষ, ফল ও ফসল উৎপাদনে অন্য জেলার থেকে এগিয়ে। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ জনপদে ক্ষয়ক্ষতি হয়। আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধি করতে চাই। গরু পালন, কম্পোস্ট সার তৈরি, ভুট্টা ও গম উৎপাদনে কৃষকদের ঋণ দিতে হবে। এসব ঋণ দেওয়ার পাশাপাশি শতভাগ আদায় করে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।

ধুলিহর বাজার শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী মাসুদুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু হাশেম মিয়া, খুলনা বিভাগের উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফায়সাল, সাতক্ষীরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ জিহাদুল ইসলাম।

সম্মেলনে সাতক্ষীরার ১৭টি শাখার ব্যবস্থাপক ও প্রায় ৭০ জন মাঠ কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের সেবার মান, মূলধন ও গ্রাহক বৃদ্ধির জন্য নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০