বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জীবাশ্ম জ্বালানি খাতে এআইআইবি’র বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): জীবাশ্ম জ্বালানি খাতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের (এআইআইবি) বিনিয়োগে পরিবেশগত ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে এআইআইবি’র কোনো বিনিয়োগ নবায়নযোগ্য জ্বালানিকে সমর্থন করে না। জলবায়ু সংকটের সময়ে এটি অগ্রহণযোগ্য। এআইআইবি’র বিনিয়োগ আমাদের জীবনকে ধ্বংস করছে, পরনির্ভশীলতা বাড়িয়ে তুলছে। জীবাশ্ম জ্বালানি থেকে এআইআইবি’র বিনিয়োগ প্রত্যাহার এবং কার্বন নির্গমন বন্ধ করতে হবে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মোংলার দক্ষিণ কাইনমারিতে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক (এআইআইবি) এর জীবাশ্ম জ্বালানি খাতে বিনিয়োগের বিরুদ্ধে মোংলা নাগরিক সমাজ, ক্লিন খুলনা ও বিডাব্লিউজিইডি আয়োজিত নাগরিক পদযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

মোংলা নাগরিক সমাজ’র আহ্বায়ক মোঃ নূর আলম শেখ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক নেতা গীতিকার মোল্লা আল মামুন, নারীনেত্রী কমলা সরকার, সাংবাদিক শেখ রাসেল, সাংবাদিক হাছিব সরদার, পরিবেশকর্মী মার্টিন সরকার, তন্বী মন্ডল প্রমুখ।

বক্তারা আরো বলেন, এআইআইবি’র চালিকা শক্তি হচ্ছে চীন। আর চীনের সাথে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। জরিপের তথ্য অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে ব্যবহৃত মোট জ্বালানির ৯০ শতাংশ হবে আমদানি নির্ভর। বিশেষ করে কয়লা এবং এলএনজি। আর এর জন্য বাংলাদেশকে মোটা অংকের অর্থের যোগান দিতে হবে, যা ডলারে পরিশোধ করতে হবে। ইতোমধ্যে রিজার্ভ সংকটের কথা আমরা জানি। এআইআইবি’র পরামর্শে কাজ করতে যেয়ে আমাদের দেশ সমস্যার সম্মুখিন হচ্ছে।

সমাবেশে সভাপতির বক্তব্যে মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ বলেন, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক প্রতিষ্ঠার প্রথম তিন বছরের মধ্যে যত অর্থ বিনিয়োগ করেছে তার মধ্যে ২০ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানি প্রকল্প। দ্রুত গতিতে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য এই জীবাশ্ম জ্বালানির ব্যবহার দায়ী। এআইআইবি ২০১৭ সাল থেকে আমাদের দেশে জ্বালানি খাতে বিনিয়োগ করছে। ২০২২ সাল পর্যন্ত ৫১০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে এসে এআইআইবি বিদ্যুৎ খাতে দুটি প্রকল্পে ২৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এআইআইবি’র বিনিয়োগ সামাজিক, পরিবেশ ও অর্থনৈতিকভাবে ক্ষতি করছে এবং একই সাথে জলবায়ু সংকট বাড়িয়ে তুলছে। তাই বাংলাদেশে এআইআইবি- কে সকল কয়লা এবং জীবাশ্ম জ্বালানি পরিবহনসহ ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, বন্দর উন্নয়ন, হাইব্রিড প্লান্ট এবং কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন ও স্টোরেজ সমর্থক পরিকাঠামোতে বিনিয়োগ বন্ধের আহ্বান জানাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১০

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১১

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১২

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৪

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৫

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১৬

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৭

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১৮

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০
error: Content is protected !!