বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৫ জুলাই ২০২৩, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে বাংলাদেশ ব্যাংকের অন্তঃসত্ত্বা সহকারী পরিচালকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৫ জুলাই) তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা জেনেছি কান্তা বিশ্বাস গত রোববার (২৩ জুলাই) রাতে রাজধানীর পপুলার হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আড়াই বছরের কন্যা শিশু রয়েছে তার। ২০১৯ সালে কান্তা বিশ্বাস সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। মৃত্যুর আগে পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

এদিকে কান্তা বিশ্বাসের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, সহকর্মীসহ বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।

ফেসবুক এক স্ট্যাটাসে বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) রাজিয়া রিক্তা লিখেছেন, বাংলাদেশ ব্যাংকের পাবলিক অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সহকারী পরিচালক কান্তা বিশ্বাস ম্যাডামের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, স্তব্ধ। তিনি মৃত্যুর আগে গর্ভের সন্তানও হারিয়েছেন।

মিলন কুমার হালদার নামে অপর এক কর্মকর্তা লিখেছেন, ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিল কান্তা বিশ্বাস। মতিঝিলে থাকার সময় দুই-একবার কথাও হয়েছিল। অসম্ভব বিনয়ী মেয়েটি গতকাল ডেঙ্গুতে মারা গেছে। সত্যি, খুবই দুঃখজনক ঘটনা। ঢাকার ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১০

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১১

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১২

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৩

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

১৪

সমুচা কিনতে না পারা সেই বস্তির ছেলেটি এখন ২০ হাজার কোটির মালিক

১৫

২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মিরাজ

১৬

খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

১৭

নূরনগরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে হট্টগোল

১৮

মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন সুন্দরবনে অপহৃত ৪ জেলে

১৯

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

২০