বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ডিসেম্বর ২০২৩, ৭:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

সুলতান শাহাজান, শ্যামনগর: শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে সাতক্ষীরার শ্যামনগরে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এই কর্মসূচি পালন করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শ্যামনগর পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ ফারুক হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুল আলম, উপজেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম রফিক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম.মাহাবুব বাবু প্রমুখ।

বক্তারা বলেন, পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সীমান্তে আড়াই কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস জব্দ

১

ধুমঘাট হাঁসারচক কমিউনিটি ক্লিনিক নিজেই যেন রোগী

২

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন নিয়ন্ত্রণে ২৩ ইউনিট, সেনা ও বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন, বাতিলের দাবি 

৪

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

৫

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

৬

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

৭

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৯

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১০

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

১২

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

১৩

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

১৪

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১৫

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৬

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৮

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৯

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০