বাংলাদেশ, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা বিশ্বব্যাংক প্রেসিডেন্টের

ডেস্ক রিপোর্ট: বর্তমানে বৈশ্বিক সংকটের মধ্যে অন্যতম হলো জলবায়ু পরিবর্তন। অথচ এই বিষয়টি অস্বীকার করে আসছিলেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। এছাড়া বৈশ্বিক সংকটে অর্থায়নের কিছু পদক্ষেপের কারণে সমালোচিতও ছিলেন তিনি। এ অবস্থায় এক বছর আগেই পদত্যাগের ঘোষণা দিলেন ডেভিড ম্যালপাস।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় তিনি জানান, আগামী জুন মাসের শেষ নাগাদ বিশ্বব্যাংকপ্রধানের পদ ছাড়বেন। তবে কী কারণে দায়িত্ব ছাড়ছেন তার কোনো ব্যাখ্যা দেননি তিনি।

২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকের সভাপতি হন ম্যালপাস। ২০২৪ সালের এপ্রিলে মাসে তার পাঁচ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু এক বছর আগেই তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।

বিশ্বব্যাংকপ্রধান বলেন, অনেক চিন্তার পরে আমি নতুন কোনো চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি ছিলেন ম্যালপাস। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তাকে ট্রাম্পই বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করেছিলেন।

বর্তমানে যে পদ্ধতিতে জলবায়ু পরিবর্তন ও অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংক ঋণ দেয় তার পরিবর্তন চান ম্যালপাস। এটা নিয়ে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ইয়েলেনের কাছ থেকে চাপের মধ্যে ছিলেন তিনি। একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়ন (গ্লোবাল ওয়ার্মিং) নিয়ে বিজ্ঞানীদের মতের সঙ্গে তিনি দ্বিমত পোষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

২

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

৩

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

৪

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

৫

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

৬

‘জাস্টিস ফর জাকারিয়া’র কমিটি গঠন

৭

‘সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন’, দলবদল নিয়ে কোয়েলকে কটাক্ষ

৮

আগামীকাল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ, যেভাবে দেখবেন

৯

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম ও খাতা বিতরণ

১০

সৌদির দুই বিমানবন্দরে হামলা

১১

জাতীয় কন্যা শিশু দিবস উদযাপনে স্বদেশ’র র‌্যালি ও সমাবেশ

১২

কয়রার ২০ বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাস নিয়ে বিড়ম্বনা!

১৩

পাইকগাছায় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

১৪

ইচ্ছে পূরণ হয়নি, যে আক্ষেপ পরীমণির

১৫

বুড়িয়া মণ্ডপে ৩৫ হাজার মুক্তায় সেজেছে ‌‘দুর্গা প্রতিমা’, দর্শনার্থীদের ভিড়

১৬

আবরার হত্যার ৭ বছর: চূড়ান্ত নিষ্পত্তিতে যে উদ্যোগ নিচ্ছে রাষ্ট্র

১৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনে কেন্দ্রীয় কমিটির সভা

১৮

একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৯৬

১৯

দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

২০