বাংলাদেশ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ অক্টোবর ২০২৩, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফখরুলের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব: কাদের

ডেস্ক রিপোর্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে কাদের এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন বলেন, জানুয়ারিতে ভোট হবে, ভোট হবে, খেলা হবে। খেলা ছাড়া উপায় নেই। বিএনপির সঙ্গে, বিএনপির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচার এবং ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। খেলা হবে সারা বাংলায়।

তিনি বলেন, ফখরুল কি বলেন, ঢাকা অচল করে দেবেন! ঢাকাবাসী বিএনপিকে অচল করে দেবে। বিএনপি নিজেই অচল হয়ে যাবে।

বিএনপি নেতাদের উদ্দেশে কাদের বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। ইউরেনিয়ামের দুটি চালান এসে গেছে। পুতিন ইউরেনিয়াম হস্তান্তর করেছেন। ফখরুল-মঈনের অন্তরে জ্বালা। তারা রূপপুর বন্ধ করে দেবে? আমরা বলেছি, রূপপুর যারা বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে দেব।

তিনি বলেন, ইউরেনিয়ামের দুটি চালান এসেছে। রাশিয়ার কিছু ইউরেনিয়াম আমরা ফখরুল, মঈন, গয়েশ্বর, আব্বাসের মাথায় ঢেলে দেব। যে-ই লাফাবে, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব, ডান্ডা মেরে ঠান্ডা করব না। ইউরেনিয়াম মাথায় ঢেলে ঠান্ডা করে দেব।

সেতুমন্ত্রী বলেন, লাফালাফি, নাচানাচি, বাড়াবাড়ি বন্ধ করুন। বেশি লাফালাফি করলে ভালো হবে না, অবস্থা খারাপ হবে। কবে আসবেন, আমাদের তারিখটা বলুন, আমরা প্রস্তুত আছি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এ মান্নান কচির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বাড়িতে ঢুকে মা-মেয়েকে বেঁধে ডাকাতি!

১

শ্যামনগরে খাদ্য সার্বভৌমত্ব সুরক্ষায় যুব কর্মশালা

২

উত্তর শাহজাতপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম, এক মাসেই ধরেছে ফাটল!

৩

মুন্সিগঞ্জের হরিনগর বাজার কমিটির নির্বাচন

৪

হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

৫

ভিনিসিয়ুসের হ্যাটট্রিক, সিঙ্গাপুরের জালে ব্রাজিলের ৭ গোল

৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় দম্পতি নিহত

৭

শ্যামনগরে বাল্যবিয়েকে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

৮

দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক ই এলাহীর বাসভবনে অগ্নিকাণ্ড

৯

শ্যামনগরে পরিবেশবান্ধব ও বিকল্প জীবিকায়নে প্রশিক্ষণ

১০

দেবহাটায় ৩৪শ কৃষকের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ

১১

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভা: দলকে শক্তিশালী করার প্রত্যয়

১২

কালিগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১৩

আইপিএলে খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন ধোনি

১৪

এসপি জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

১৫

সাতক্ষীরা সদর হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগ, আউটসোর্সিংয়ের কর্মী গ্রেপ্তার

১৬

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন

১৭

আধুনিক মন্দির নির্মাণ হচ্ছে প্রতি জেলায়

১৮

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৫৩৭

১৯

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ১০ বন্দুকসহ গোলাবারুদ উদ্ধার

২০