বাংলাদেশ, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
১৮ ডিসেম্বর ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাশিমপুর কারাগারে ঢোকার সময় প্রধান কারারক্ষীর কাছে মিলল ৩০০ ইয়াবা

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কারাগারে প্রবেশের সময় অন্য কারারক্ষীরা তাকে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেন।
পরে পুলিশ সাইফুলকে গ্রেপ্তার করে।

সাইফুল ইসলাম (৫৯) চাঁদপুরের মতলব থানার আদলবিটি এলাকার আব্দুল জলিলের ছেলে।

কারা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী সাইফুল ইসলাম কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন। এসময় নিয়ম অনুযায়ী অন্য রক্ষীরা তাকে তল্লাশি করেন। পরে তার ইউনিফর্মের প্যান্টের ডান পকেট থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় কারারক্ষীরা তাকে আটক করেন। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, তল্লাশি ছাড়া কাউকে কারাগারের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তিনি কারারক্ষীদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে তল্লাশি করা হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

দেশের কোথায় কখন কালবৈশাখী তাণ্ডব চালাবে, জানালেন আবহাওয়াবিদ

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ইরানের জাতীয় সম্পদ: মোজতবা খামেনি

সংসদের কেনাকাটায় অনিয়মের প্রমাণ মেলেনি, জানাল তদন্ত কমিটি

সংবিধান সংস্কারের দাবিতে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

বিসিবিতে আমার কোনো লোক নেই: তামিম

অভিনেতা থেকে নেতা, প্রথম নির্বাচনেই বাজিমাত বিজয়ের

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমির হাইকোর্টে জামিন

১০

বৃষ্টিতে পিচ্ছিল সড়ক: ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

১১

সব আসরের রেকর্ড ভাঙল আইপিএল, রিকেলটনের রেকর্ড সেঞ্চুরি ম্লান

১২

একাত্তরের পাপ জাতি কোনোদিন ভুলবে না: শিক্ষামন্ত্রী

১৩

সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ

১৪

তামিম দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেলে দেশের ক্রিকেট উপকৃত হবে : সাকিব

১৫

হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ

১৬

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৪৯ জন, গেজেট কাল

১৭

সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ্ব নিরসনে অধিপরামর্শ সভা

১৮

দেবহাটায় জ্বালানি তেল বিক্রি শুরু, বরাদ্দ বাড়ানোর দাবি

১৯

দেবহাটায় শিশু শ্রম প্রতিরোধে অ্যাডভোকেসি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705