বাংলাদেশ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৮ ডিসেম্বর ২০২৩, ৫:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সীমান্ত সংঘর্ষ নিয়ে হিজবুল্লাহ-লেবাননকে সতর্ক করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: হামলা চলতে থাকলে লেবানন লাগোয়া সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরিয়ে দিতে ইসরায়েলের সামরিক বাহিনী কাজ করবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ এমন সতর্কবার্তা দিয়েছেন।
খবর বিবিসির।

তিনি বলেন, যোদ্ধারা যদি উত্তর ইসরায়েলে গোলাগুলি বন্ধ না করে, তবে সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে। কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে।

এদিকে ইসরায়েলি সেনাপ্রধান বলেছেন, উত্তর সীমান্তে লড়তে সেনারা ভালোভাবে প্রস্তুত। হেরজি হালেভি বলেন, আমাদের প্রথম কাজ হলো উত্তর সীমান্তে বাসিন্দাদের নিরাপত্তা ও নিরাপত্তাবোধ পুনরুদ্ধার করা।

গেল ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে। সেই থেকে আন্তঃসীমান্ত গোলাগুলি বেড়েছে।

বুধবার হিজবুল্লাহ ৮ অক্টোবর থেকে এই সময়ের মধ্যে একদিনে সর্বাধিক সংখ্যক হামলা চালায়। নিরাপত্তা সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

অঞ্চলটিতে গাজা যুদ্ধ বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়তে পারে, এমন উদ্বেগ দেখা দিয়েছে।

গান্তজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলের উত্তর সীমান্তের পরিস্থিতির পরিবর্তন দরকার।

তিনি বলেন, কূটনৈতিক সমাধানের সময় ফুরিয়ে আসছে। বিশ্ব ও লেবানন সরকার ইসরায়েলের উত্তর সীমান্তের বাসিন্দাদের ওপর হামলা ঠেকাতে কোনো উদ্যোগ না নেয়, এবং সীমান্ত থেকে হিজবুল্লাহকে সরাতে কোনোকিছু না করে, তবে আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) এটি করবে।

হিজবুল্লাহ হলো শিয়া মুসলিম সংগঠন। পশ্চিমা বিশ্ব, ইসরায়েল, উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে আরব লিগ সংগঠনটিকে সন্ত্রাসী তকমা দিয়েছে। ইরানে প্রতিষ্ঠিত এ সংগঠন বিশ্বে অন্যতম স্বশস্ত্র অ-রাষ্ট্রীয় সামরিক বাহিনী।

সীমান্তে চলতি সপ্তাহে রকেট হামলা এবং অস্ত্রযুক্ত ড্রোনের ব্যবহার বাড়িয়েছে হিজবুল্লাহ। অবশ্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দ্রুতই হামলার জবাব দিচ্ছে।

বুধবার লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম খবর প্রকাশ করেছে, ইসরায়েলি বিমান হামলায় এক হিজবুল্লাহ যোদ্ধা ও তার দুই স্বজন নিহত হয়েছেন।

ইসরায়েল সীমান্ত থেকে দুই কিলোমিটার দূরে লেবাননের বিন্ত জেবিল শহরে একটি বাড়িতে হামলাটি হয় বলে জানা গেছে।

হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগীদের একজন অস্ট্রিয়ার নাগরিক ইব্রাহিম বাজ্জি, যিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

অক্টোবর থেকে লেবাননে শতাধিক লোকের প্রাণ গেছে। এদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা, বেসামরিকও আছেন। তিন সাংবাদিক এ নিহতদের মধ্যে রয়েছেন।

আর একই সময়ে লেবানন সীমান্তে ইসরায়েলে চার বেসামরিক ও নয় সেনার প্রাণ গেছে। এ অঞ্চল থেকে ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা সদর উপজেলার দাপুটে জয়

এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত হলেন শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন

গরু-ছাগলের জন্য পাতা সংগ্রহ করতে গিয়ে প্রাণ গেল নারীর

কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

রাস্তাটিতে এক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া!

সৌদির পাঠ্যবইয়ে কোরআন-হাদিস ছাঁটাই, ইসরায়েলে প্রশংসা

ভেঙে গেছে অভিনেত্রী মীমের সংসার

অভিনেত্রী থেকে এবার ব্যবসায়ী মাহি

১০

শুভেন্দুকে ১০ দিনের আলটিমেটাম দিল ককরোচ

১১

কালিগঞ্জে সাপের কামড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

১২

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

১৩

মরক্কান নারীকে বিয়ের পর রবার্তো কার্লোসের ইসলাম গ্রহণ, সত্য না মিথ্যা?

১৪

৩ জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

১৫

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন

১৬

কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১৭

শ্যামনগরে খাল-জলাশয় রক্ষায় যুবদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৮

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতির বড় বোনজামাইয়ের মৃত্যু, শোক

১৯

সাতক্ষীরায় কারিগরি দক্ষতা মেলা

২০
error: Content is protected !!