বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১১ এপ্রিল ২০২৪, ৯:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদ জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া

ডেস্ক রিপোর্ট: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় প্রথম জামাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

সকাল ৭টা ২২ মিনিটে শুরু হয় ঈদের প্রথম জামাতের মোনাজাত। ১২ মিনিটব্যাপী চলা মোনাজাতে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন ছোট-বড় সব বয়সী মুসল্লিরা।

মোনাজাত করান বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান।

মোনাজাতে দেশবাসীর কল্যাণ ও সুস্থতা কামনা করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করা হয়। এ সময় ইমাম মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও অগ্রগতি, মৃত সবার মাগফিরাত, শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতের পর শুরু হয় ঈদের বিশেষ খুতবা।

প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন এ মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

ফজরের নামাজের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে আসতে শুরু করেন মুসল্লিরা। ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ জামাত ছাড়াও বায়তুল মোকাররমে ঈদের আরও চারটি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

১

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

২

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৩

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৪

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৫

একই জায়গায় আটকে থাকতে চাই না

৬

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৭

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৮

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৯

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১১

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১২

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৩

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৪

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৫

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৬

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৭

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৮

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৯

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

২০