বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৫ অক্টোবর ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্রান্স-ইতালির জয়, শেষ আটে জার্মানি

স্পোর্টস ডেস্ক: ফ্রান্সের বিপক্ষে জয় এবারও অধরাই থাকলে বেলজিয়ামের। ৪৩ বছরের সেই আক্ষেপ ঘুচাতে পারেনি তারা।
উল্টো ১০ জন নিয়েও তাদের ২-১ গোলে হারিয়েছে ফ্রান্স। নেশনস লিগে একই গ্রুপের আরেক ম্যাচে ইসরায়েলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি। রাতের হাইভোল্টেজ ম্যাচে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়েছে জার্মানি। যার ফলে শেষ আটের টিকিট নিশ্চিত করল তারা।

ব্রাসেলসে ম্যাচের ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দেন রান্দাল কোলো মুয়ানি। এর আগে অবশ্য পেনাল্টি পেয়েছিল বেলজিয়ামও। কিন্তু স্পটকিক থেকে গোল আদায় করতে পারেননি অধিনায়ক ইউরি তিলেমাস। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্বাগতিকদের সমতায় আনেন লোইস ওপেন্দা।

বিরতির পর অবশ্য ফের এগিয়ে যায় ফ্রান্স। এবারও গোলদাতা কোলো মুয়ানি। ৬২ মিনিটে লুকাস দিগনের অ্যাসিস্ট থেকে হেডে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড। ম্যাচের ৭৬ মিনিটে অরেলিয়ে চুয়ামেনি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। কিন্তু বাকিটা সময় নির্বিঘ্নেই কাটিয়ে দেয় দিদিয়ের দেশমের দল।

আগের ম্যাচে তাদের কাছে পাত্তা পায়নি ইসরায়েল। এবার ইতালির কাছেও হারল একই ব্যবধানে। আজ্জুরিদের হয়ে জোড়া গোল করেন জিওভান্নি দি লরেন্সো। এছাড়া প্রথম গোলটি মাতেও রেতেগি ও শেষ গোলটি আসে দাভিদ ফ্রাত্তেসির কাছ থেকে।

এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল ইতালি। ৯ পয়েন্ট নিয়ে ঠিক পরেই আছে ফ্রান্স। ৪ ম্যাচে ৪ হারে একদম তলানিতে ইসরায়েল।

এদিকে আলিয়েঞ্জ অ্যারেনায় জার্মানি-নেদারল্যান্ডস ম্যাচে একমাত্র গোলটি করেন জেমি লুয়েলিং। বল পজেশনে এগিয়ে থাকলেও জার্মানদের ডেরায় তেমন হুমকি হয়ে উঠতে পারেনি ডাচরা। অন্যদিকে অন টার্গেটে পাঁচবার শট রেখে সফলতার মুখ দেখে জার্মানি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ৩ নম্বর গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল উঠেছে তারা। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে নেদারল্যান্ডস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

১০

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১১

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১২

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১৩

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৪

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৫

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৬

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৭

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৮

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৯

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

২০
error: Content is protected !!