বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফ্রিদির ছক্কার রেকর্ড এখন রোহিতের

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ফর্মের সঙ্গে লড়াই করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটার চলতি এশিয়া কাপে বেশ ছন্দে আছেন। এখন পর্যন্ত তিন ম্যাচে দুটি ফিফটি তুলে নিয়েছেন। দলের ইনিংস গড়ায়ও রেখেছেন অবদান। একই সঙ্গে এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটাও নিজের দখলে নিয়েছেন রোহিত।

ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের ইতিহাসে রোহিত শর্মা সর্বোচ্চ ২৮টি ছক্কা মেরেছেন। গতকাল মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোর পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন রোহিত। এই ইনিংস খেলার পথেই ৩৬ বছর বয়সী এই ওপেনার নতুন রেকর্ড গড়েন।

এত দিন ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ ছক্কার মালিক ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। সাবেক বিধ্বংসী এই ব্যাটার ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে মোট ২৬টি ছক্কা মেরেছিলেন।

গতকাল রোহিত তাকে ছাড়িয়ে গেলেন। ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে তৃতীয় সর্বোচ্চ ছক্কা মেরেছেন শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া। তার ছক্কার সংখ্যা ২৩টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০