বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাকিবের ফিফটির সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল জয় দিয়ে। এরপর যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়, তবে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে ঘুরে দাঁড়ায়।

দারুণ এই জয়ের নায়ক সাকিব আল হাসান। চাপের মুখে ব্যাট হাতে লড়েছেন তিনি। হাকিয়েছেন ফিফটিও। এই ইনিংসে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ডও।
সেন্ট ভিসেন্টের আর্নস ভালে গ্রাউন্ডে গতকাল টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও তানজিদ হাসান তামিমের বিদায়ে বিপাকে পড়ে তারা। সেই চাপ সামলে লড়তে থাকেন সাকিব। ফিফটি ছাড়ানো ইনিংস খেলে দলকে এনে দেন ১৫৯ রানের সংগ্রহ। এই রান তাড়ায় নেমে ১৩৪ রানেই থেমে যায় ডাচরা। ২৫ রানের জয়ে সুপার এইটে যাওয়া অনেকটাই নিশ্চিত করে ফেলে টাইগাররা।

এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। অষ্টাদশ ওভারের দ্বিতীয় বলে ফন মিকারেনের ডেলিভারি ডিপ মিডউইকেটে শট নিয়ে ৩৮ বলে পূর্ণ করে নেন ফিফটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেটি ১৩তম।

এই ফিফটিতে তিনি গড়েছেন দারুণ এক রেকর্ড। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক ম্যাচে ফিফটি হাকালেন তিনি। আর বিশ্বের ১৯তম ক্রিকেটার হিসেবে এই ক্লাবে নাম লেখালেন তিনি। ফিফটি হাকিয়েও লড়ে যান দেশসেরা এই অলরাউন্ডার। ৪৬ বলে ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

অবশ্য এই ইনিংস খেলার আগে একটি দুঃসংবাদ পান সাকিব। প্রথম দুই ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিনি পিছিয়েছেন পাঁচ ধাপ। অবস্থান করছেন পাঁচে। তবে গতকাল তার পারফরম্যান্স জানান দেয়, আগের অবস্থানে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

২

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৩

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৪

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৫

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৭

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

৮

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

৯

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১০

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১১

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১২

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৩

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৪

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৫

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৭

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১৮

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

১৯

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

২০