বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ অক্টোবর ২০২৪, ৬:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে দানা

আন্তর্জাতিক ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানা কাল বৃহস্পতিবার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আজ বুধবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

ভারতের উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের পুড়ি এবং সাগরদ্বীপের মাঝ দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে।

ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়তে পারে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যবর্তী সময়ে। ওই সময় বাতাসের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং ঝড়ো হাওয়ার গতিবেগ ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

ভারতীয় আবহাওয়া বিভাগের মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, “এখন পর্যন্ত আমরা ঘূর্ণিঝড় দানার বাতাসের গতিবেগের পূর্বাভাস পরিবর্তন করিনি। যেটির গতিবেগ হতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড়টি কোন জায়গা দিয়ে অতিক্রম করতে পারে সে ব্যাপারে আজ নতুন তথ্য দিয়েছি আমরা। ঘূর্ণিঝড় দানা উপকূলে আঘাত হানার পর ওড়িশার মধ্য দিয়ে যাবে এবং ধীরে ধীরে এটি দুর্বল হয়ে পড়বে।”

ভারতীয় আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই ওড়িশা ও আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।

আন্দামান সাগরে প্রথমে একটি লঘুচাপের সৃষ্টি হয়। এরপর এটি নিম্নচাপ এবং পরবর্তীতে বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে রূপ নেয়। যা কাল সকালে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

ঘূর্ণিঝড় দানা সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এটির প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে সারাদেশে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হতে পারে।

সূত্র: ওড়িশা টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১০

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১১

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১২

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৩

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৪

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৫

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৬

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৭

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৮

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

১৯

মিলিটারি ট্রেনিং করছেন নুসরাত ফারিয়া

২০
error: Content is protected !!