বাংলাদেশ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিজাব না পরায় ইরানে তরুণীকে বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক: মাথা ঢেকে না রাখার কারণে এক তরুণীকে ৭৪টি বেত্রাঘাত করেছে ইরানি কর্তৃপক্ষ। হিজাব না পরায় ‘জনসাধারণের নৈতিকতা লঙ্ঘনের’ অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হয়।

ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান বলেছে, দণ্ডপ্রাপ্ত রোয়া হেশমাতি তেহরানের ব্যস্ত রাস্তায় জনসাধারণের মধ্যে অসম্মানজনকভাবে চলাফেরাকে উৎসাহিত করেছিল। নৈতিকতা লঙ্ঘনের দায়ে তাকে আইন এবং শরিয়া অনুযায়ী ৭৪টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই ইরানের আইনে নারীদের ঘাড় এবং মাথা ঢেকে রাখা বাধ্যতামূলক। তবে এই আইনের লঙ্ঘনে বেত্রাঘাতের ঘটনা ইরানে খুব বেশি ঘটেনি।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে, পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে বিক্ষোভগুলোর শুরু। ২২ বছর বয়সী ইরানি কুর্দি নারী মাহসা আমিনিকে ইরানের কঠোর পোশাক রীতি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর পুলিশি হেফাজতেই মারা যান তিনি। এরপর থেকে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভের সময় হিজাব বর্জনের চর্চা বেড়ে গেলে ইরানের কর্মকর্তারা নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ কমিটির সভা

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ভোক্তা অধিকারের সাথে পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময়

ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

কেশবপুরে ফ্যামিলি কার্ড শুমারির কর্মী নিয়োগে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ

বিদেশ ভ্রমণ প্যাকেজের মূল্য দেওয়া যাবে বাংলাদেশি টাকায়

শাকিরা-পিকের প্রাসাদসম বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা, প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত

হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, চাইলেন দোয়া

১০

ফরহাদ মজহারের ‘আমেরিকান ষড়যন্ত্রতত্ত্ব’ নিয়ে প্রশ্ন তুললেন রিফাত

১১

সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন

১২

রাষ্ট্রপতি পদে বিএনপি থেকে মির্জা ফখরুল মনোনীত

১৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু

১৪

বৃক্ষমেলায় দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে সিদ্দিকীস গ্রীন টেকনোলজি

১৫

শিক্ষামন্ত্রীর সঙ্গে শাজাহান খানের পুরোনো ছবি, পাটওয়ারীর পোস্ট ঘিরে তোলপাড়

১৬

মসজিদের মাইকে ঘোষণায় ৭ গরু রেখে পালালো চোরেরা

১৭

বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

১৮

‘আমার সঙ্গে বিয়ে নয়, হয়তো স্বপ্নের বাসর হয়েছিল’

১৯

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

২০
error: Content is protected !!