বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৪, ১০:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফাইনাল ম্যাচে টাইগার একাদশে ৩ পরিবর্তন

ডেস্ক রিপোর্ট: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। কিন্তু সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচে টাইগারদের একাদশে এসেছে ৩ পরিবর্তন। দলে ফিরেছেন এনামুল হক বিজয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান।

প্রথম দুই ওয়ানডেতে ০ রানে আউট হওয়ার পর একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে ওপেনার লিটন দাসকে। তার পরিবর্তে আজ সৌম্য সরকারের সঙ্গে বাংলাদেশ ইনিংসের ওপেন করবেন এনামুল হক বিজয়।

একই সঙ্গে আগের দুই ম্যাচে দলের একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন তাইজুল ইসলাম। গেল দুই ম্যাচে ভালো পারফর্ম করতে না পারায় এই ম্যাচে বাদ পড়তে হয়েছে বাঁহাতি এই স্পিনারকে। তার জায়গায় খেলবেন লেগস্পিনার রিশাদ।

আর ফাইনাল ম্যাচের আগে অনুশীলনে নেমে হ্যামস্ট্রিং চোটে পড়ে একাদশ থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে দলে ফিরেছেন প্রথম ওয়ানডে খেলে বাদ পড়া মোস্তাফিজ।

বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, জেনিথ লিয়ানেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েল্লাগে, মাহিশ থিকশানা, প্রমধ মাদুশান ও লাহিরু কুমারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!