বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জুন ২০২৪, ১:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের প্রকৌশলী জাকিরকে অপসারণ ও মাফিয়া ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি

এম জুবায়ের মাহমুদ: এলজিইডির শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনকে অপসারণ ও ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোহনা এন্টার প্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমুর লাইসেন্স বাতিলের দাবিতে স্মারকলিপি দিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসনে কর্মরত কর্মচারীরা।

রোববার (৩০ জুন) শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি পেশ করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, গত ২৭ জুন বিকাল ৩টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের দ্বিতীয় তলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনকে শ্যামনগর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাকির হোসেনের উগ্র ও মারমুখী আচরণ এবং তার প্রত্যক্ষ নির্দেশে মারধর করেন মাফিয়া ঠিকাদার মেসার্স মোহনা এন্টার প্রাইজের প্রোপাইটার এম এ এইচ টুমু।

এতে আরও বলা হয়, এম এ এইচ টুমুর সাথে দাপ্তারিক কথা বলার সময় তিনি ওই কর্মচারীর সাথে অসদাচরণ করেন। তারপরও বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে বললে প্রতিউত্তরে টুমু বলেন, কিসের ইউএনও’র সাথে কথা বলবো। এসময় তিনি উপজেলা প্রকৌশলীর নির্দেশে ওই কর্মচারীর গালে থাপ্পড় মারেন এবং বুকে লাথি মারেন।

স্মারকলিপিতে সরকারি কর্মচারীকে মারধর এবং অসংখ্য দুর্নীতি ও অনিয়মের মূল হোতা উপজেলা প্রকৌশলীর অপসারণ এবং সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করার দাবি জানানো হয়।

প্রসঙ্গত, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেনের বিরুদ্ধে উপজেলায় এলজিইডি বাস্তবায়নাধীন প্রতিটি প্রকল্পের ঠিকাদারের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। প্রত্যক ঠিকাদারের সাথে তার চরম সখ্যতার খবর পাওয়া যায়। ফলে রাস্তার কাজ হয় অত্যন্ত নিম্নমানের।

এদিকে, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, আমার সাথে এমন কোন কিছু হয়নি। আমার বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেছে কেন আমি জানি না।

ঠিকাদার এম এ এইচ টুমু বলেন, দুই অফিসের ভিতরে বাগ বিতণ্ডার এক পর্যায়ে আমি মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছি শুধুমাত্র। এখন আমি হচ্ছি বলি পাঠা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ ব্যাংকের এটিএম-কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ

১

গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

২

সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট বন্ধের চূড়ান্ত নোটিশ

৩

বিশ্ব বসতি দিবস উপলক্ষে মানববন্ধন: বস্তিবাসীর জন্য নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসন নিশ্চিতের দাবি 

৪

সদরঘাটে জবি ছাত্রদল কর্মীদের ৪০ হাজার টাকা দাবি, ২০ হাজারে সমঝোতা

৫

মোংলায় ১২০ কেজি গাঁজাসহ আটক ৩

৬

সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৭

আলিপুরে জেলা যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দকে সংবর্ধনা

৮

ভারতে পালানোর প্রস্তুতিকালে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২

৯

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১০

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

১২

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

১৩

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

১৪

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

১৫

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১৬

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১৭

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

১৮

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১৯

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

২০