বাংলাদেশ, বুধবার, ০১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু টানেল-পূর্বাচলে নতুন ৪ থানা, হচ্ছে ৫ পৌরসভা

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নির্মিত বঙ্গবন্ধু টানেল এবং ঢাকার পূর্বাচল এলাকার নিরাপত্তায় নতুন চারটি থানা গঠনের প্রস্তাব করা হয়েছে।

এছাড়াও দেশে আরও পাঁচটি পৌরসভাসহ দুই ডজন প্রস্তাব উঠছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়।

নতুন বিভাগ, জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, থানা গঠন বা স্থাপনের প্রস্তাব এবং সম্প্রসারণ বা পুনর্গঠনের জন্য সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) অনুমোদন করা হয়।

নতুন সরকারের প্রথম নিকার সভায় ২৪ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

সভার তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পৌরসভা, পাবনার সাথিয়া উপজেলাধীন কাশিনাথপুর পৌরসভা, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাধীন সাদুল্লাপুর পৌরসভা, খুলনার পাইকগাছার বিনোদগঞ্জ পৌরসভা এবং কুড়িগ্রামের রৌমারী উপজেলার অন্তর্গত রৌমারী পৌরসভা গঠনের প্রস্তাব করেছে স্থানীয় সরকার বিভাগ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাংগঠনিক কাঠামোতে নতুন চারটি থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

সেগুলো, বঙ্গবন্ধু টানেলের পূর্ব থানা, বঙ্গবন্ধু টানেলের পশ্চিম থানা, কাট্টলী থানা এবং মোহরা থানা। চট্টগ্রামের রাউজান থানাকে বিভক্ত করে দক্ষিণ রাউজান থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

ঢাকার নবাবগঞ্জ থানাধীন গালীপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করে কোমরগঞ্জ থানা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নিরাপত্তার লক্ষ্যে পূর্বাচল দক্ষিণ থানা এবং গাজীপুরের কালীগঞ্জ থানাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার নিরাপত্তার লক্ষ্যে পূর্বাচল উত্তর থানা স্থাপনের প্রস্তাব দিয়েছে জননিরাপত্তা বিভাগ।

এছাড়াও খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ির পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাংগঠনিক কাঠামোভুক্ত মোহাম্মদপুর থানা এবং ধানমন্ডি থানার অধিক্ষেত্র পুনঃনির্ধারণ এবং ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানা এবং রুহিয়া থানার অধিক্ষেত্র পুনঃনির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

নড়াইলের সদর ও কালিয়া উপজেলার আটটি ইউনিয়নের সমন্বয়ে পুরুলিয়াকে নতুন উপজেলা গঠনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

খুলনা সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ এবং জয়পুরহাটের জয়পুরহাট পৌরসভার সীমানা সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

জামালপুরের ইসলামপুর থানার মন্নিয়া চর এবং গোপালগঞ্জের মুকসুদপুর থানার জাইগীর আড়পাড়ায় হজরত শাহ বুরহান পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে জননিরাপত্তা বিভাগ।

মাদারীপুরের শিবচর ধানাধীন বাঁশকান্দি ও বহেরাতলা উত্তর ইউনিয়নের সমন্বয়ে বাঁশকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে।

পিরোজপুর জেলার সদর থানাধীন সিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলী পুলিশ তদন্ত কেন্দ্র স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

নিকার সভার জন্য বান্দরবান পার্বত্য জেলাকে ‘এ’ ক্যাটাগরির জেলা হিসেবে বহাল, মাদারীপুর জেলাকে ‘বিশেষ ক্যাটাগরির’ জেলায় উন্নীতকরণ এবং মেহেরপুর জেলাকে ‘সি’ ক্যাটাগরির জেলা থেকে ‘বি’ ক্যাটাগরির জেলায় উন্নীতকরণে প্রস্তাব দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন মাঠপর্যায়ের উপজেলা-থানা নির্বাচন অফিসের প্রমিত জনবল কাঠামো সংশোধনের প্রস্তাব দিয়েছে কমিশন।

কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসা ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস সেটআপ-সংশোধনের প্রস্তাব দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

এদিকে ‘পদ্মা’ ও ‘মেঘনা’ নামের যে দুই বিভাগ গঠনের আলোচনা ছিল তার প্রস্তাব পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক আইডিতেই সকল সেবা

দেবহাটায় পুওর ওয়েলফেয়ার ফোরামের সভা

সাতক্ষীরার উন্নয়নে জেলা পরিষদ প্রশাসকের সাথে নাগরিক কমিটির মতবিনিময়, স্মারকলিপি পেশ

আশাশুনিতে অপদ্রব্য পুশকৃত ১৩৪২ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট

পুলিশ সুপারের সাথে ক্রিকেট আম্পায়ার্স নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে জনতা ব্যাংক কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রকল্পে বাজার দরের চেয়ে বেশিমূল্যে উপকরণ ক্রয়ের অভিযোগ

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া!

১০

যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা

১১

‘১-০ ব্যবধানে জিতব’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের প্রেসিডেন্টের

১২

আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয়: শফিকুর রহমান

১৩

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

১৪

এইচএসসির কেন্দ্রে সিসিটিভি, পুলিশ কর্মকর্তার থাকবে বডি-ওর্ন ক্যামেরা

১৫

উপহার হিসেবে পশ্চিমবঙ্গ-ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠালো বাংলাদেশ সরকার

১৬

নতুন ৩ উপজেলা ও ১টি থানা অনুমোদন

১৭

রোটাবর্ষ উপলক্ষে র‍্যালি

১৮

ইকুয়েডরকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

১৯

তালায় বাসচাপায় স্কুলশিক্ষার্থী নিহত, বাবা আহত

২০
error: Content is protected !!