বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২০ জানুয়ারি ২০২৪, ১০:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চীনে স্কুলের ডরমেটরিতে আগুন, ১৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৩ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ।

দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের ইয়ানসানপু গ্রামের ইয়িংকাই স্কুলের ওই ডরমেটরিতে আগুন লাগার অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গিয়েছিল ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

আগুনে ১৩ জন নিহত হওয়ার পাশাপাশি একজন আহতও হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সিনহুয়া।

অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক স্টাফকে আটকও করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ

হেনানের প্রধান শহর নানইয়াংয়ের সংলগ্ন ইয়ানসানপু গ্রামের এই স্কুলটি সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য জানা যায়নি। এমনকি নিহতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কত, সে সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি সিনহুয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্কুলটির বিভিন্ন ছবি ঘুরে বেড়াচ্ছে। কোনো ছবি অগ্নিকাণ্ডের আবার কোনো ছবি স্কুলটির শিক্ষা কার্যক্রমের। যেমন একটি ছবিতে দেখা গেছে, স্কুল ইউনিফর্ম পরা একদল শিক্ষার্থী সারি বেঁধে বসে ক্যালিগ্রাফি চর্চা করছে।

স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। যদি এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি না দেওয়া হয়, তাহলে মৃতদের আত্মা শান্তি পাবে না।’

চীনের ভবনগুলোতে আগুন এবং অন্যান্য দুর্ঘটনা এবং এসবের জেরে প্রাণহানি অবশ্য বিরল কোনো ঘটনা নয়। ভবনগুলোর নিজস্ব নিরাপত্তায় ঘাটতিই এসব দুর্ঘটনার প্রধান কারণ।

গত নভেম্বরে চীনের শ্যাংজি প্রদেশের একটি হাসপাতালে আগুন লেগে ২৬ জন নিহত হয়েছেন। তার আগে জুলাই মাসে দেশটির উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের নির্বাহী কমিটির সভা

১

১৫ বছরেই বিশ্বরেকর্ড, টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী

২

দুই মাসে সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ প্রায় ২০ হাজার কোটি

৩

বিশ্বের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার কে, কোথায় তার দেশ

৪

এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশ, ভুটান ও নেপালের

৫

১৮ বছর পরও বদলাল না ভুটানের ভাগ্য, ভারত উঠল ফাইনালে

৬

নদী ও জীবন || শেখ মাহির ফয়সাল নাঈম

৭

হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

৮

শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

৯

নীলডুমুরে জুয়ার সরঞ্জাম পুড়িয়ে দেওয়া আগুনে শিশু দগ্ধ

১০

নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত

১১

দেবহাটায় ক্রীড়া উৎসব

১২

সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার

১৩

বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে প্রোটিয়ারা

১৪

মোংলার শিশু ধর্ষণ মামলার আসামি সিলেটে গ্রেপ্তার

১৫

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১৬

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

১৭

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

১৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

১৯

এইচএসসির অকৃতকার্যদের পুনঃপরীক্ষা ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রী

২০