বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২৪ জানুয়ারি ২০২৪, ৮:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নতুন ভবনের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি পয়সাও দিতে হবে না: এমপি আশু

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা মোহাম্মদ আলী দাখিল মাদরাসার পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষকদের বিভিন্ন দাবি দাওয়ার জবাবে প্রধান অতিথির বক্তব্যে এমপি আশরাফুজ্জামান আশু বলেন, সদর উপজেলার যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনো নতুন ভবন পায়নি সেইসব প্রতিষ্ঠানে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে পর্যায়ক্রমে নতুন ভবন নির্মাণ করা হবে। স্কুল, কলেজ ও মাদরাসার নতুন ভবন নির্মাণের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি পয়সাও দিতে হবে না।

তিনি আরও বলেন, যেমন আপনারা অনেকেই আমাকে না দেখে ভোট দিয়েছেন, তেমনি আমিও না চাওয়ায় আপনাদের সব কাজ করে দেবো। আপনাদের আমানত আমি সঠিকভাবে রক্ষা করবো। আপনারা আমার উপর যে দায়িত্ব তুলে দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। আপনাদের দেওয়া আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করবো।

অনুষ্ঠানে মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুলের সভাপতিত্বে ও বাঁশদহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বদিউজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা জাতীয় পার্টিও সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মাও. মো. মঈনুদ্দীন, সহ-সুপার রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য আহসান প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সপ্তম শ্রেণীর ছাত্রী সাবিকুন নাহার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ কেন ‘রাজনৈতিক প্রতিপক্ষ’ ইমরান খানের মুক্তি চাইছেন বিলাওয়াল ভুট্টো?

১

‎বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু : প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন || ‎তারিক ইসলাম

২

কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

৩

তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্বে জাপানি প্রতিষ্ঠান

৪

সাতক্ষীরায় প্রবাসীর বাড়ি থেকে ভুয়া এসআই আটক

৫

পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ

৬

কালিগঞ্জে অসুস্থ রিজিয়া পারভীনকে শ্রীধরকাটী একতা কল্যাণ সংঘের চিকিৎসা সহায়তা

৭

অ্যাডভোকেটস প্রিমিয়ার লিগের খেলা ১২ ডিসেম্বর

৮

যশোরের সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার

৯

কালিগঞ্জে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন সুমনা পারভীন

১০

সাতক্ষীরা সদরের নতুন ইউএনওকে ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা

১১

‌দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সমন্বয় সভা

১২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

১৩

সাতক্ষীরা আদালত চত্বর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

১৪

বিশ্বসুন্দরীর মুকুট জয়ে ভোটে এগিয়ে সামিরা খান

১৫

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

১৬

দুবলার চরে যাওয়ার পথে বোট বিকল, ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করলো কোস্টগার্ড

১৭

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণে ৩৩৩৪৯ জনের ফলাফল পরিবর্তন

১৮

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবার মৃ/ত্যু

১৯

চায়ের কাপে ঝড়; দ্বীপ ইউনিয়ন গাবুরায় ৬ চেয়ারম্যান প্রার্থী মাঠে

২০
error: Content is protected !!