বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৪ ফেব্রুয়ারিকে ‌‘সুন্দরবন দিবস’ ঘোষণার দাবিতে কপোতাক্ষ পাড়ে মানববন্ধন

এম জুবায়ের মাহমুদ: রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণা ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদীর পাড়ে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস শ্যামনগরের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের স্বেচ্ছাসেবক তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক মোছাঃ নিসাত, আবিদা সুলতানা, তৌফিক হোসেন, শাওন হোসেন, রানী সুলতানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সুন্দরবন উপকূলীয় এলাকার রক্ষাকবচ। জাতীয় সম্পদ সুন্দরবনের সুরক্ষার জন্য সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা জরুরি। কিন্তু বিগত ২৩ বছরেও দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের স্বীকৃতি পায়নি কেন? এ প্রশ্ন রেখে তারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস ঘোষণার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০