বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৩, ২:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্জন দ্বীপে রণবীরের সঙ্গে ‘খুল্লামখুল্লা’ হতে চান শার্লিন

বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া। দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন বারংবার। এবার বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী।

বছর খানেক আগে বিবস্ত্র ফটোশুট করে সংবাদের শিরোনাম হয়েছিলেন রণবীর সিং। এজন্য সেসময় তাকে কম ঝামেলাও পোহাতে হয়নি। এবার শার্লিন জানালেন, রণবীরের সঙ্গে নগ্ন ফটোশুট করতে চান তিনি। এজন্য বেছে নেবেন নির্জন কোনো দ্বীপ।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি, সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’

শার্লিনের এই বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল হতেই রণবীর-ভক্তদের প্রশ্ন, দীপিকা পাড়ুকোন কি শুনেছেন এই আবদার?

দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন শার্লিন চোপড়া। কিডনির অসুখে ভুগে কাজ থেকে সরে গিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন, তিন মাসের বেশি বাঁচবেন না তিনি। তবে মনে জেদ চেপেই অসুখের সঙ্গে লড়াই করে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন বলিপাড়ার এ বোল্ড নায়িকা।

প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরে শিগগির পর্দায় ফিরছেন শার্লিন চোপড়া। আগামীতে তাকে দেখা যাবে ‘পৌরুষপুর ২’তে। অন্যদিকে গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। দর্শক-সমালোচক মহলে বেশ ভালো সাড়া ফেলেছে ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আলিয়া ভাট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীরা পর্যটক টানছে, বাংলাদেশ কেন পিছিয়ে || মো: মামুন হাসান

১

দস্যুমুক্ত সুন্দরবনের দাবিতে খালি থালা ও কলস হাতে নিয়ে বিক্ষোভ

২

টাকার অভাবে চিকিৎসা বন্ধ বিধবা মর্জিনার, সাহায্যের আবেদন

৩

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ডই রাষ্ট্রপক্ষের প্রত্যাশা: অ্যাটর্নি জেনারেল

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা, টিয়ারশেলে ছত্রভঙ্গ

৫

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

৬

তৃতীয় বিয়ে বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির

৭

ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

৮

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

৯

ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

১০

শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনসহ আটক ৩

১১

উপকূলে আলো ছাড়াচ্ছে সরমা রানীর ‘নিরাপদ কৃষি’

১২

শ্যামনগরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী প্রচারাভিযান শুরু

১৩

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

১৪

সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরণে অ্যাডভোকেসি

১৫

উপকূলীয় বন প্রতিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কমিউনিটির অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

১৬

সাতক্ষীরায় সেতুবন্ধনগড়ি নেটওয়ার্কের সভা

১৭

খুলনা জেলা চ্যাম্পিয়ন কয়রা উপজেলা দলের খেলোয়াড়দের সংবর্ধনা

১৮

আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট

১৯

দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে পটগান

২০
error: Content is protected !!