বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মিশা-ডিপজলদের অভিনন্দন জানিয়ে যা বললেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক: শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচন। শুক্রবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হয় এ নির্বাচন।

শনিবার (২০ এপ্রিল) ভোরে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবার নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানলেন সদ্য বিদায়ী সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এই অভিনেতা বলেন, শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি সব শিল্পীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে একদিনের জন্য আমাদের প্রাণের জায়গা এফডিসি মুখরিত হয়ে উঠেছিল। আমি বিশ্বাস, করি এভাবে শিল্পীদের পদচারণায়া আবারও এফডিসি প্রাণ ফিরে পাবে। এফডিসির ফ্লোরগুলো কাজের জন্য আলোকিত হয়ে উঠবে।

নবনির্বাচিতদের প্রতি ইলিয়াস কাঞ্চন আহ্বান জানিয়ে বলেন, আমি বর্তমান নির্বাচিত নেতা মিশা সওদাগর ও ডিপজলের প্রতি আহ্বান জানাবো তাদের নেতৃত্বে নির্বাচিত এই কমিটি কে জিতেছে, কে হেরেছে— সেই প্রশ্নে না গিয়ে সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যাবেন এবং চলচ্চিত্রের বর্তমান সংকট কাটাতে গঠনমূলক ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, গত দুই বছর আমি নেতৃত্বে থেকে কতটা কি করতে পেরেছি, সেই প্রশ্নে না গিয়ে বলবো যে আবেগ এবং অনুভূতি নিয়ে শিল্পীরা ভালোবেসে আমাকে নির্বাচিত করেছিল সেই জায়গাটা আমি হৃদয় দিয়ে অনুভব করি। নেতৃত্বে না থাকলেও নবনির্বাচিত নেতাদের পাশে আমি আছি।

যোগ করে এই অভিনেতা বলেন, এই চলচ্চিত্র থেকেই আমি দেশের মানুষের ভালোবাসা পেয়ে সাফল্য পেয়েছি। তাদের আস্থা অর্জন করতে পেরেছি বলেই একটি সামাজিক আন্দোলন চালিয়ে এদেশের মানুষের কাছাকাছি যেতে পেরেছি। এই আন্দোলনকে এখন তারা নিজের করে নিয়েছে।

আমি বিশ্বাস করি আমাদের গৌরব, আমাদের অহংকার চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে শিল্পীরা বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

এদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য ১১ পদে নির্বাচিত হয়েছেন সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু, রিয়ানা পারভিন পলি ও সনি রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ

১

প্রাথমিকের নিয়োগ বঞ্চিত ৮১৭ জন, ১ অক্টোবরের মধ্যে নিয়োগ

২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য নিয়ে সংঘর্ষ: নিহত ১, গুলিবিদ্ধ ৬

৩

আশাশু‌নি‌তে ক‌পোতাক্ষ ন‌দের বে‌ড়িবা‌ঁধে ভয়াবহ ভাঙন, গ্রাম বাঁচাতে স্থানীয়দের লড়াই

৪

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা পাচ্ছেন দিবালা

৫

মেসির অবিশ্বাস্য ফ্রি-কিক, তবু হার মায়ামির

৬

রোনালদোকে ছাড়াই পর্তুগালের জয়

৭

খুলনায় যুবককে গুলি করে হত্যা

৮

ছাত্রদের আন্দোলনে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ

৯

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

১০

আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ

১১

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

১২

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১৩

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

১৪

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

১৫

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

১৬

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

১৭

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

১৮

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

১৯

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

২০