বাংলাদেশ, রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এবার হিন্দি গানও শোনাবেন মাহফুজুর রহমান!

বিনোদন ডেস্ক: ভালোবাসা থেকেই গানের প্রতি ঝুঁকেছেন আলোচিত সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। ২০১৬ সাল থেকে প্রতি ঈদে এটিএন বাংলায় প্রচার হয় তার গাওয়া গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান।

তারই ধারাবাহিকতায় এবার ঈদেও ড. মাহফুজুর রহমানের গান শোনা যাবে। তবে তার ভক্তদের জন্য সুখবর হলো, একটি নয়, দুটি গানের আয়োজন নিয়ে হাজির হচ্ছেন এই শিল্পী।

জানা যায়, এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে একক সঙ্গীতানুষ্ঠান ‘তুমি শুধু আমারই থেকো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।
বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি গজল। গানগুলোর শিরোনাম, ‘আমায় ভালোবাসোনা’, ‘তোমার চোখ দুটি’, ‘তুমি যে শুধু আমার’, ‘যাবে যদি চলে যাও’ এবং ‘বুকের মাঝে রাখবো’ শিরোনামের গান। গজলের মধ্যে ‘রয়েছে মেরে মিতুয়া’, ‘ম্যায় জিস দিন’, ‘জানে কাহা’, ম্যায় সায়ের তো নেহি এবং চিটঠি আয়ি হ্যায়।

ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’। একক এবং ডুয়েট হিন্দি গান দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানটি।

অনুষ্ঠানে থাকছে ‘দিল কিয়া কারে’, ‘মেরে মেহেবুব’, ‘রাজাকো রানি সে পেয়ার’, ‘লেকে পেহেলা পেহেলা পেয়ার’, ‘বারিস মে তু’, ‘তুহি এ মুঝকো বাতাদে’, ‘ধীরে ধীরে সে, হামকো হামিসে’, ‘ম্যায় জিস দিন ভুলাদু’ এবং ‘মিলে হো তুম হামকো’ শিরোনামের গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী হিসেবে রয়েছেন সামিয়া জাহান, নীলিমা, ভাবনা আহমেদ ও মারিয়া চৌধুরী।

উল্লেখ্য, এটিএন বাংলার পাশাপাশি এবারের ঈদেও এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘দু’চোখে শুধু তুমি’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১১

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১২

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৩

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৪

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৫

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৬

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

১৭

সাতক্ষীরায় খুদে বিজ্ঞানীদের মেলা: নতুন উদ্ভাবনী ভাবনায় সমৃদ্ধ আগামীর স্বপ্ন

১৮

খুলনায় মসজিদে সন্ত্রাসীদের গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ

১৯

বিদেশিদের বসবাসে বাধ্যতামূলক নিয়ম করল সৌদি

২০