

রিজাউল করিম: বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা।
সোমবার (৯ ডিসেম্বর) সাতক্ষীরার কলারোয়া পৌর অডিটোরিয়ামে কলারোয়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় হাবিবুল ইসলাম হাবিব নেতাকর্মীদের ধৈর্য্য ধরে দলীয় কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়ে আরো বলেন, বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে তাকে দল থেকে বিতাড়িত করা হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শালিশ বিচারের নামে দলবাজি, চাঁদাবাজি করা যাবে না।
এমনকি কোনো শালিস বৈঠক না করারও নির্দেশনা দেন তিনি।
কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, কলারোয়া পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা এম.এ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।
এর আগে হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলারোয়া উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
মন্তব্য করুন