বাংলাদেশ, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২২ আগস্ট ২০২৪, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আল্লাহ, বন্যা থেকে আমার দেশকে রক্ষা করো : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশ কিছু অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।

এমন অবস্থায় কয়েক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্তরা নিজেদেরকে উদ্ধারের আকুতি জানিয়েছেন।

বুধবার রাত থেকেই বন্যা পরিস্থিতি ক্রমাগত অবনতি হতে শুরু করে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে শুরু করে। বিভিন্ন গ্রাম, অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ নিজেদের বাড়ির ঠিকানা উল্লেখ করে সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন।

তাদের আকুতি চোখ এড়ায়নি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের। বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি।

অপু বিশ্বাস লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’

তার সেই পোস্টে ভক্তরাও নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন। একইসঙ্গে এমন পরিস্থিতিতে সকলে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন। পাশাপাশি একে অপরের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রসঙ্গত, কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার সকাল থেকেই ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরিস্থিতি অবনতি হতে শুরু করে। এরপর রাত নামতেই চারদিকে আর্তনাদের সৃষ্টি হয়। সাধারণত ফেনী বা নোয়াখালীর মানুষ অতীতে কখনোই এরকম পরিস্থিতির মুখে না পড়ায়, তাদের কোনো প্রস্তুতিই ছিল না বন্যা মোকাবেলার। যে কারণে তাদের জন্য বুধবার দিবাগত রাতটি ‘বিভাষীকাময়’ এক অধ্যায় হিসেবে আজীবন মনে দাগ রেখে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর

১

সরকার ও বিরোধী দলের যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

২

এবার হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

৩

বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি আখ্যা দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা এনসিপি নেতার

৪

সাতক্ষীরায় যৌথবাহিনীর টহল

৫

রুদ্ধদার বৈঠক শেষে ৪ বিষয়ে একমত ট্রাম্প, পুতিন ও শি

৬

সনদের অবচয় হচ্ছে, দক্ষতার মূল্য কে দেবে || মো: মামুন হাসান

৭

বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি বিষয়ক পরিকল্পনা সভা

৮

এবারেও চুপিসারে চলে গেল শ্যামনগর হানাদারমুক্ত দিবস

৯

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১০

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

১১

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

১২

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

১৩

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

১৪

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৫

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

১৬

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

১৭

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

১৮

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১৯

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

২০