বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে-বিচ্ছেদ ও নতুন সম্পর্ক নিয়ে মুখ খুললেন সাবিলা নূর

ডেস্ক রিপোর্ট: গত কয়েক মাস ধরেই বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এসব নিয়ে একেবারেই নীরব অভিনেত্রী সাবিলা নূর। গুঞ্জনের দীর্ঘদিন পরে এই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই নায়িকা। জানালেন, তাঁর নতুন সম্পর্ক হয়েছে। তবে সেটা কোনো ব্যক্তির সঙ্গে নয়।

সম্প্রতি একটি আয়োজনে ব্যক্তিগত প্রসঙ্গের মুখোমুখি হলেও বিচ্ছেদ ঘিরে প্রশ্নের কোনো উত্তর দেননি এমনকি নতুন সম্পর্ক ঘিরে কথা বললেও ভিন্নভাবে সেই প্রশ্নের উত্তর দেন। সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।’

গত বছর থেকে সাবিলা নিয়মিত বড় পর্দার শিল্পী হয়ে উঠছেন। প্রথম সিনেমা ‘তাণ্ডব’–এ সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খানকে। এর মধ্যে তিনি যুক্ত হয়েছেন নতুন সিনেমায়। ‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্প ভালো লাগায় কাজটিতে যুক্ত হয়েছেন। সাবিলার কথা, সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে শুধু নিয়মিত হওয়ার বিষয়টি নয়, গল্পই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইতিমধ্যে ভালো লাগায় তিনি যুক্ত হয়েছে ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমা। এর মধ্য দিয়ে আবার শরীফুল রাজের সঙ্গে পর্দা ভাগ করবেন সাবিলা। এর আগে তাঁরা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। সেই নতুন সিনেমার প্রস্তুতি নিয়েও ব্যস্ত সময় পার করছেন সাবিলা। অভিনয়ের প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত সিনেমা দেখছেন। বিশেষ করে হরর সিনেমার প্রতি তাঁর আলাদা আগ্রহ রয়েছে। সম্প্রতি দেখেছেন ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’।

ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী সাবিলার বই পড়ার অভ্যাস ছোটবেলা থেকেই। সম্প্রতি জন স্টেইনবেকের উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ আবার পড়ছেন তিনি। উপন্যাসটি অবলম্বনে সামনে সিনেমা আসছে। বইয়ের সঙ্গে পর্দার গল্পের পার্থক্য বুঝতেই নতুন করে বইটি পড়ছেন বলে জানান অভিনেত্রী। এদিকে টেলিভিশন নাটক নিয়ে জনপ্রিয়তা পেলেও আপাতত ছোট পর্দায় অনিয়মিত সাবিলা। দুই বছরের বেশি সময় ধরে নাটকে অভিনয় করছেন না। তবে নাটক থেকে একেবারে সরে যাওয়ার পরিকল্পনা নেই তাঁর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

১

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

২

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৩

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

৪

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

৫

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

৬

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

৭

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

৮

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

৯

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১০

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১১

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১২

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৩

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

১৪

‘ক্লিক ফর পিস’ প্রতিযোগিতায় প্রথম হলো মাহফুজের ছবি

১৫

শুটিংয়ে অংশ নিতে ঢাকায় বলিউড অভিনেতা মুকেশ ঋষি

১৬

মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা, নিলামের আগে বড় পরিবর্তন আইপিএলে

১৭

সংসদ ভবনে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ, পঞ্চম অধিবেশনের আগেই চালুর সিদ্ধান্ত

১৮

প্রবল হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের যেসব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

১৯

প্রথম উইকেটকিপার হিসেবে লিটন দাসের বিশ্বরেকর্ড

২০