বাংলাদেশ, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৩ অক্টোবর ২০২৪, ১০:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মবিরতি

ডেস্ক রিপোর্ট: আশাশুনিতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজ কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সামনে এই অবস্থান ধর্মঘট পালন করেন তারা।

এ সময় আশাশুনি উপজেলা সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এমদাদুল রহমান তারেক সাংবাদিকদের জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ৩১টি টেকনোলজি আছে। তার মধ্যে সার্ভেয়িং টেকনোলজি অন্যতম। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ যেমন বড় বড় মেগা প্রকল্পের জমি অধিগ্রহণ, ভূমি জরিপ, সরকারি সম্পত্তি হতে অবৈধ উচ্ছেদসহ সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সব কাজে সার্ভেয়ারগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আমরা সার্ভেয়িং টেকনোলজিতে চার বছর মেয়াদী ডিপ্লোমা করার পরেও দশম গ্রেড বেতন স্কেল পদমর্যদা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, ১৯৯৪ সাল থেকে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ বৈষম্যের শিকার। এটা দাবি নয় অধিকার।

কাদাকাটি গ্রামের সোহরাব হোসেন মালি জানান, গত কয়েকদিন উপজেলা জুড়ে সার্ভেয়ারের কার্যক্রম বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন তারা। তারা এ সমস্যার দ্রুত অবসান চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

১

জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে: নাহিদ

২

স্কুলে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর

৩

বেনাপোল-পেট্রাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি

৪

পাঠকের চিঠি || দেবহাটার গোপাখালী রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি রক্ষার দাবি

৫

৬৩ জেলায় সারের ডিলারশিপের ৮৫ শতাংশই রাজনৈতিক বিবেচনায়

৬

পাঠকের চিঠি || ‎শ্যামনগরের ৫ ইউনিয়নে সড়কের বেহাল দশা

৭

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রশিবিরের নবীনবরণ

৮

সরকারি কলেজে সাতক্ষীরা কমিউনিটির উদ্যোগে ডাস্টবিন স্থাপন

৯

তালা মহিলা কলেজে হাবিবকে সংবর্ধনা

১০

বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবে, যোগ্যতা কী?

১১

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ

১২

শ্যামনগর আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন: দোহা সভাপতি, ইব্রাহিম সম্পাদক

১৩

প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

১৪

হাম উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু

১৫

রাস উৎসবে অংশ নিতে দুবলার চরে পুণ্যার্থীরা

১৬

জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে কলেজছাত্রীর সংবাদ সম্মেলন

১৭

জাতীয় সংলাপ ২৭ বা ২৮ নভেম্বর

১৮

কবিতা || অপরুপ প্রকৃতি || ইশরাত জাহান

১৯

‌‘সুন্দরবনে যেতে পারছেন না জেলেরা, পরিবারে খাদ্যসংকট’

২০