বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ ফেব্রুয়ারি ২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে একুশের প্রথম প্রহর।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে মানুষের ঢল নামে সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক-বীমা ও শিক্ষা প্রতিষ্ঠান শোক র‌্যালি নিয়ে উপস্থিত হন শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। রাত গভীর হবার সাথে সাথে বাড়তে থাকে জনতার উপস্থিতি।

রাত ১২টা ১মিনিট। ভাষা শহিদদের প্রতি প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এর পরপরই সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা জাতীয়তাবাদী দল-বিএনপি, মহিলা দল, জেলা শ্রমিক দল, জেলা কৃষক দল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা সমাজ সেবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত, পানি উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, জেলা কারাগার, সড়ক বিভাগ, পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল, ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, সাতক্ষীরা পৌর শ্রমিক দল, সদর থানা যুবদল, এলজিইডি, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল, জেলা পূজা উদযাপন কমিটি, সাতক্ষীরা জেলা মন্দির সমিতি, সামাজিক বনায়ন কেন্দ্র, জাসাস, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, দ্য এডিটরস, দৈনিক দৃষ্টিপাত, দৈনিক সাতক্ষীরার সকাল, দৈনিক হৃদয় বার্তা, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড-সাতক্ষীরা (বিআরডিবি), সাতক্ষীরা পৌরসভা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা, রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বারসিক সাতক্ষীরা রিসোর্স সেন্টার, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্কসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য ছাত্রসংগঠন এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

মহান একুশে পালন উপলক্ষে পুলিশ, আনসার, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা জনসাধারণের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেই জৌলুস, হারাচ্ছে ঐতিহ্য; পেশা বদলাচ্ছেন বাদ্যযন্ত্রের কারিগররা

১

অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ

২

সাতক্ষীরা ৯৩’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৩

অ্যাড. নিরোদ কুমার মজুমদারের স্মরণসভা

৪

হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

৫

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

৬

অণুর ‘আয়না-ছবি’ রহস্য সমাধান, রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

৭

আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ

৮

একদিনে ডেঙ্গুতে ৮ জন, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

৯

তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী নির্ধারণ করলো বিএনপি

১০

দেবহাটায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১১

শ্যামনগরে বস‌ছে ২৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর প্যানেল, নবায়ন‌যোগ্য বিদ্যুতে নতুন সম্ভাবনা

১২

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১৩

সাতক্ষীরায় তায়কোয়ানডোয় স্বর্ণ ও রৌপ্য পদকজয়ীদের সংবর্ধনা

১৪

সাতক্ষীরা কমিউনিটির নির্বাহী সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ

১৫

কমেছে বৈশ্বিক সহায়তা, সংকটে ২ হাজার ২০০ এনজিও

১৬

তর্কে হেরে গিয়ে জীবনে জেতার আনন্দ || তারিক ইসলাম

১৭

‘রূপে আছে নেশা, চোখে ছলনা’

১৮

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই, প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

১৯

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২০