বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১৪ জুন ২০২৪, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১৯ বলে ম্যাচ জিতে ইংল্যান্ডের যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক: সুপার এইটে যেতে জয়ের বিকল্প নেই। সেই সঙ্গে রানরেটটাও বাড়িয়ে নিতে হতো ইংল্যান্ডকে। সহযোগী দেশ ওমানকে সামনে পেয়ে দুই দিকই মজবুত করে নিলো বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শুক্রবার বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানকে তারা হারিয়েছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে।

ওমানের দেয়া ৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংলিশ ব্যাটাররা খেলেছেন মোটে ১৯ বল। ৫.২ ওভারের আগে লক্ষ্য তাড়া করতে পারলে স্কটল্যান্ডকে রানরেটে টপকে যাওয়া সম্ভব ছিল। জস বাটলারের ৮ বলে ২৪ রানের সুবাদে তার আগেই সেটা করল ইংলিশরা। স্কটল্যান্ডের +২.১৬৩ কে টপকে ইংল্যান্ডের রানরেট এখন +৩.০৮১

দ্রুতগতির এই লক্ষ্য তাড়া করতে গিয়ে বেশকিছু রেকর্ডও ভেঙেছে ইংল্যান্ড। সবচেয়ে বেশি বল হাতে রেখে জয়ের রেকর্ড তো আছেই, সঙ্গে ওমানকেও কম রানে অলআউট হওয়ার লজ্জা দিয়েছে তারা।

১০১ বল
ওমানের দেয়া ৪৮ রানের টার্গেট ইংল্যান্ড টপকে যায় ১০১ বল হাতে রেখে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এত বেশি বল হাতে রেখে জেতার রেকর্ড নেই। এর আগের রেকর্ড ছিল বাংলাদেশে। ২০১৪ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের টার্গেট টপকে যায় ৯০ বল বাকি রেখে।

৪৭ রানে অলআউট
ওমানের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন স্কোর হলো আজ। এর আগে নেপালের বিপক্ষে ৭৮ রানে অলআউট হওয়া ছিল তাদের সর্বনিম্ন দলীয় স্কোর।

৪র্থ সর্বনিম্ন দলীয় স্কোর
ওমানের ৪৭ রানে অলআউট হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। সর্বনিম্ন ৩৯ রান করেছে নেদারল্যান্ডস (২০১৪ বিশ্বকাপ) এবং উগান্ডা (২০২৪ বিশ্বকাপ)। এরপরেই আছে নেদারল্যান্ডসের ৪৪ রানের আরেকটি দলীয় সংগ্রহ।

মার্ক উড, জোফরা আর্চার এবং আদিল রাশিদ, ইংল্যান্ডের এই তিন বোলারই পেয়েছেন ৩ বা এর বেশি উইকেট। বিশ্বকাপে একই দলের তিন বোলারের কমপক্ষে তিন উইকেট পাওয়ার প্রথম ঘটনা এটি।

ওমানের ৪৭ রানে অলআউট ইংল্যান্ডের বিপক্ষে ২য় সর্বনিম্ন রানের ইনিংস। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান ওয়েস্ট ইন্ডিজের। ২০১৯ সালে ক্যারিবিয়ানরা অলআউট হয়েছিল মাত্র ৪৫ রানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১০

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১১

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১২

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৪

0ne million seeds campaign launched for coastal restoration

১৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

১৬

শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সভা

১৭

কালিগঞ্জের বাজারগ্রামে ড্রেন সংস্কার কাজ উদ্বোধন

১৮

শ্যামনগরে পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদ ধসে পড়ে ৫ শ্রমিক আহত

১৯

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি

২০
error: Content is protected !!