বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২ আগস্ট ২০২৩, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে ১ মাসে ২৭ কোটি টাকার টিকিট বিক্রি যে সিনেমার

বিনোদন ডেস্ক: মুক্তির চার সপ্তাহে প্রায় ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার।

গত ঈদে মুক্তি পাওয়ার পর মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬টি হলে চলছে সিনেমাটি।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

পরিচালক হিমেল আশরাফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চতুর্থ সপ্তাহে টিকিট বিক্রি হয়েছে ২ কোটি ৩৫ লাখ টাকার। প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২ সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে সিনেমাটির। চতুর্থ সপ্তাহে এসে মোট কালেকশন এসে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘সিনেমা মুক্তির একমাস হয়ে গেলেও এখনো দর্শকদের চাহিদার শীর্ষে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে প্রতিদিন ১৪টি শো চলছে, ব্লকবাস্টারে ৭ এবং লায়ন সিনেমায় ৪টি করে শো প্রদর্শিত হচ্ছে।’

মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হলিউডের সিনেমাগুলোর চেয়ে এগিয়ে আছে। প্রিয়তমা এবং অন্য বাংলা সিনেমা বেশ ভালো চলছে। প্রতিদিনের শো হাউজফুল যাচ্ছে বাংলা সিনেমার।

সিনেমা হল মালিক সমিতির সেক্রেটারি আওলাদ হোসেন উজ্জ্বল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রিয়তমা সিনেমাটি একটানা ভালো যাচ্ছে। এটা আমাদের চোখে সুপারডুপার হিট একটা সিনেমা। আমাদের সিঙ্গেল স্ক্রিনে অনেকদিন পর “প্রিয়তমা” সিনেমা আশা জাগিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে বাংলা সিনেমার জন্য সুখকর হবে।’

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘প্রিয়তমা’ সিনেমার কাহিনী লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার ইধিকা পাল। আরও আছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০