বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ১২:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৫ আগস্ট থেকে পাওয়া যাবে বিশ্বকাপের টিকিট

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আর বাকি নেই দুই মাসও। তবে এখনো টিকিট ছাড়েনি আইসিসি।
যদিও টিকিট ছাড়ার দিন ঘোষণা করেছে তারা। আগামী ২৫ আগস্ট থেকে পাওয়া যাবে টিকিট। সেজন্য ১৫ আগস্ট থেকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে ক্রিকেটপ্রেমীদের।

২৫ আগস্ট থেকে ভারত বাদে সকল দলের প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচের টিকিট পাওয়া যাবে। ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ধাপে ধাপে। টিকিট ছাড়ার ঘোষণায় বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেছেন, ‘২০২৩ সালের আইসিসি পুরুষ বিশ্বকাপের অফিশিয়াল টিকিটের তথ্য ও আপডেটের জন্য সমর্থকেরা নিবন্ধন করতে পারবেন—এ ঘোষণা দিতে পেরে আমরা আনন্দিত। পরিবর্তনের পর সূচি চূড়ান্ত হয়েছে, এখন সমর্থকেরা টিকিট কেনার অপেক্ষায় থাকতে পারবেন উচ্চমানের ক্রিকেট দেখতে। সব ভেন্যুতে যাতে আপনাদের আনন্দময় অভিজ্ঞতা হয়, সেটি নিশ্চিত করতে সব পদক্ষেপই নেবে বিসিসিআই। ’

আইসিসির ইভেন্টসের প্রধান ক্রিস টেটলি বলেন, ‘এ মাস থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি কোটি সমর্থককে আমরা পরের সপ্তাহ থেকেই নিবন্ধন করতে অনুরোধ করব সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপের অংশ হতে। সূচিতে পরিবর্তনের পর খেলোয়াড় ও সমর্থকেরা যাতে সেরা অভিজ্ঞতাটা পান, সেটি নিশ্চিত হবে। ’

এদিকে আসরের শুরুর ১০০ দিন আগে সূচি ঘোষণা করে আইসিসি। কিন্তু গতকাল ৯টি ম্যাচের সুচিতে পরিবর্তন আনা হয়।

টিকিট ছাড়ার দিনগুলো—
তারিখ টিকিট
২৫ আগস্ট ভারত ছাড়া বাকি দলগুলোর প্রস্তুতি ও মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট গুয়াহাটি ও ত্রিবান্দ্রামে ভারতের ম্যাচ
৩১ আগস্ট চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচ
১ সেপ্টেম্বর ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচ
২ সেপ্টেম্বর বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচ
৩ সেপ্টেম্বর আহমেদাবাদে ভারতের ম্যাচ
১৫ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ফাইনাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০