বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৩ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভুলগুলো নিয়ে অনেক দিন ধরেই কাজ করছি: সোহান

স্পোর্টস ডেস্ক: ভারতের সঙ্গে গত বছর টেস্ট খেলেছিলেন নুরুল হাসান সোহান। এরপর জাতীয় দল থেকে বেশ দূরেই ছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আবার সুযোগ পেয়েছেন তিনি। মূলত লিটন দাসের অনুপুস্থিতিই জায়গা করে দিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
সবশেষ জাতীয় ক্রিকেট লিগ ব্যাট হাতে সময়টা এমনিতে ভালোই কেটেছে সোহানের। রাজশাহীর বিপক্ষে একটি ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতান, সবমিলিয়ে ১০ ম্যাচে করেছেন ৪৪২ রান। সোহানের এবার আশা, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভুল শুধরে ভালো কিছু করা।

বুধবার রাতে প্রথম টেস্ট খেলতে সিলেটের উদ্দেশ্যে উড়াল দেয় দল। বিমানবন্দরে সোহান বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই। দল আমার কাছ থেকে যেটা চাইবে সেটাই করার চেষ্টা করব। নিজের ভুলগুলো নিয়ে অনেক দিন ধরেই কাজ করতেছি। ’

‘দল যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি আমার কাছে মনে হয় ওইটাই লক্ষ্য থাকবে। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী থাকা গুরুত্বপূর্ণ এবং ওইটা আছি। নিজের জায়গা থেকে চেষ্টা করবো ভালো করার। ’

বিশ্বকাপে সময়টা একদমই ভালো কাটেনি বাংলাদেশের। এখন ফরম্যাট বদলে যাচ্ছে। টেস্টে চ্যালেঞ্জটাও আছে বাংলাদেশের জন্য। তবে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর স্মৃতিটাও খুব বেশি পুরোনো নয়। এবারও ভালো কিছুর আশাতেই আছেন সোহান।

তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় যে যদি সবাই সবার জায়গা থেকে ভালো মতো খেলতে পারি এবং পরিস্থিতি যেটা চাচ্ছে সেটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। বিশ্বকাপে আমাদের একটা খারাপ সময় গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এবং বড় সুযোগ দল হিসেবে সেখান থেকে বেরিয়ে আসার। আমরা কতটা ভালো সেটাও দেখানোর সুযোগ। আমার কাছে মনে হয় যে ভালো সিরিজ হবে। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!