বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ ডিসেম্বর ২০২৩, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে ১৮টি ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করলো র‍্যাবের টিম

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে র‍্যাবের বোম ডিসপোজাল টিম। এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।

র‍্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল ফিরোজ কবির এ সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়। আজ সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহারের শংকা ছিল।

প্রেস ব্রিফিংকালে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক ও বোম ডিসপোজাল টিমের লিডার ডিএডি শামসুল হক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

২

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৩

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৪

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৫

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৬

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

৭

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

৮

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

৯

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১০

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১১

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১২

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৩

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৪

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৫

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৭

জামায়াতের কাছে ১০০ কোটি টাকা ভিক্ষা নিয়ে জাতীয় নির্বাচন করেছে এনসিপি: রাশেদ খাঁন

১৮

দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৯

চৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্র

২০