বাংলাদেশ, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পানির নিচে মসজিদ নির্মাণের ঘোষণা দিল দুবাই

ডেস্ক রিপোর্ট: উচ্চাভিলাষী ধর্মীয় পর্যটন প্রকল্পের অংশ হিসেবে বিশ্বে প্রথমবার পানির নিচে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই মসজিদ নির্মাণে খরচ ধরা হয়েছে ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি আমিরাতের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এই মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের মধ্যে তিনতলা বিশিষ্ট এই মসজিদের নির্মাণকাজ শেষ হবে। প্রতিটি তলা ব্যবহৃত হবে আলাদা আলাদা কাজে।

প্রতিবেদনে বলা হয়, মসজিদের প্রথম তলা থাকবে পানির নিচে। এই অংশে থাকবে নামাজের জায়গা। ৫০-৭০ জন মুসল্লি এতে নামাজ পড়তে পারবেন। দ্বিতীয় তলা ব্যবহৃত হবে মিলনায়তন হিসেবে। আর তৃতীয় তলায় ইসলামিক প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। কোরআন প্রদর্শনীও এতে থাকছে।

আইএসিএডি সদরদপ্তরে একটি সংবাদ সম্মেলনে যুগান্তকারী প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়। এ সময় আইএসিএডি মহাপরিচালক হামাদ আল শেখ আহমেদ আল শাইবানি এবং বিভিন্ন বিভাগের অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসিএডির কালচারাল কমিউনিকেশন কনসাল্টেন্ট আহমেদ খালফান আল মানসুরি বলেন, সংযুক্ত আরব আমিরাতের বিশ্বব্যাপী পর্যটন সম্ভাবনা রয়েছে।

নিরাপত্তা, আতিথেয়তা এবং বৈচিত্র্য আলিঙ্গনে সংযুক্ত আরব আমিরাতের সুনামের ওপর জোর দিয়ে তিনি সাংস্কৃতিক সেতু হিসেবে পর্যটনের ভূমিকা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

তালায় যুব অ্যাডভোকেসি সভা

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়ন কর্মসূচি উদ্বোধন

১০

বিজ্ঞান বিতর্ক উৎসবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

১১

ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১২

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

১৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু

১৪

নভেম্বর-ডিসেম্বরে ইউপি ভোটের ‘স্লট’ এখন খুঁজে পাচ্ছে না ইসি!

১৫

প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন

১৬

সেভেন আপের বোতলে ঘাসমারা ওষুধ, খেয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

লিগ্যাল এইডের মামলা পরিচালনার বিল ছাড়াতে ঘুষ!

১৮

জবির বাসে সিট দখল বন্ধে নতুন সিদ্ধান্ত, র‍্যাগিং বন্ধে কঠোর নিদর্শনা

১৯

সবুজ বাংলাদেশ বিনির্মাণে নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গুরুত্ব দিতে হবে

২০
error: Content is protected !!