বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ আগস্ট ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত সরকার। এই শুল্ক হার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ইকোনমিক টাইমসের।

এর আগে ব্যবসায়ীদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, সেপ্টেম্বরের মধ্যে ভালো পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হতে পারে। অর্থাৎ কেজিপ্রতি দাম হতে পারে ৫৫ থেকে ৬০ রুপি।

ব্যবসায়ীরা জানায়, দেশটিতে পেঁয়াজের মজুত যথেষ্ট। কিন্তু অতিরিক্ত গরমের কারণে অধিকাংশ পেঁয়াজের মান খারাপ হয়ে গেছে, তাই একটু ভালো মানের পেঁয়াজের দাম বেড়ে গেছে।

ব্যবসায়ীরা আরও বলেছেন, শুধু মান খারাপ হওয়া নয়, অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়াও পেঁয়াজের দাম বাড়ার অন্যতম কারণ।

এদিকে জুলাইতে ভারতের বার্ষিক খুচরা মুল্যস্ফীতি বেড়ে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। জুলাইতে মূল্যস্ফীতি দাঁড়ায় ৭ দশমিক ৪৪ শতাংশে, যা আগের মাসে ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ।

অগাস্ট পর্যন্ত উচ্চ-ফ্রিকোয়েন্সি খাদ্য মূল্যের তথ্য অনুযায়ী, ভারতে চলতি মাসেও বিভিন্ন পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিশেষ করে টমেটোর দাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১০

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১১

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১২

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৩

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৪

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৫

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৬

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৭

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১৮

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৯

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

২০
error: Content is protected !!