বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
১৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়লো সয়াবিন তেলের দাম

ডেস্ক রিপাের্ট: দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এতদিন এর দাম ছিল ১৯৯ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে বাণিজ্য সচিব আতাউর রহমান খান জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনও নতুন দামের বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটারের দাম ১৯৯ টাকা থেকে বাড়িয়ে ২০৪ টাকা করা হয়েছে। অর্থাৎ ভোক্তাদের এখন প্রতি লিটারে আগের চেয়ে ৫ টাকা বেশি গুনতে হবে।

তবে পাম অয়েলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে চলতি বছরের ২৯ এপ্রিল থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা হয়। একই সময়ে খোলা সয়াবিন তেলের দামও সমন্বয় করা হয়েছিল।

ব্যবসায়ীদের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপের বিষয়টি তুলে ধরে দাম সমন্বয়ের দাবি জানানো হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, দেশের সয়াবিন তেলের বাজার আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়ে।

নতুন দাম কার্যকর হওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের ব্যয় আরও বাড়ল। ভোক্তাদের ওপর মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে বাজারে নির্ধারিত দামে তেল বিক্রি হচ্ছে কি না, তা তদারকির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এবার সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। কয়েক মাসের ব্যবধানে আবারও দাম বাড়ায় ভোক্তাদের মধ্যে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

মহিলা পরিষদের উদ্যোগে সিডও দিবস পালিত

বাশদাহ ইউনিয়নে স্বদেশ’র কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হ্যাটট্রিকসহ ৫ রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লঙ্কান অধিনায়ক

নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

১০

মেকআপ রুমে লিপস্টিক হাতে জয়া, মুগ্ধ নেটদুনিয়া

১১

গাজী নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নাই’, সংসদে হাসির রোল

১২

পাইকগাছায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

১৩

প্রথম শ্রেণীর ক্রিকেট: ৭০ হাজার থেকে এক লাফে দেড় লাখ হচ্ছে ম্যাচ ফি

১৪

উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

কয়রায় ৪শ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ

১৬

শ্যামনগরে সন্তানের অত্যাচার থেকে বাঁচতে থানায় বাবার অভিযোগ

১৭

২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে, তারিখ ঘোষণা

১৮

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘ঘুষের হাট’, ২ লাখ রাজস্ব আদায়ে ঘুষ ২৩ লাখ

১৯

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ যুবক আটক

২০
error: Content is protected !!