বাংলাদেশ, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত

ডেস্ক রিপোর্ট: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এই দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের পদ স্থগিত করা হয়েছে।

এদিকে, ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বুধবার সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি কোন পক্ষের সমর্থক, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরকান্দা ফরিদপুর–২ সংসদীয় আসনের অন্তর্গত। এই উপজেলাতেই জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর বাড়ি। দুজনই ওই আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

আজ ঢাকা থেকে শহিদুল ইসলাম বাবুল এলাকায় আসার কথা ছিল। আয়োজন ছিল শোডাউন ও পথসভার করার। কিন্তু মঙ্গলবার রাত থেকেই দুই পক্ষের মহড়া দেওয়াকে কেন্দ্র করে চলছিল উত্তেজনা।

এরই জেরে সকালে উপজেলা সদর এলাকার ছাগলদির মোড়ে অবস্থান নেন বাবুল গ্রুপের সমর্থকেরা, অপরদিকে রিংকু গ্রুপের সমর্থকেরাও অবস্থান নেন বাসস্ট্যান্ড এলাকায়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

২

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

৩

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

৪

পাইকগাছা প্রেসক্লাবে জরুরী সভা

৫

কবিতা || আমার ছেলে || আলেয়া মান্নান

৬

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

৭

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহবানে মহিলা পরিষদের মানববন্ধন

৮

হাম উপসর্গে আটজনের মৃত্যু, নতুন রোগী ১০৮৬

৯

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

১০

যুব উন্নয়নে নিয়োগের প্রশ্ন ফাঁস, স্থগিত পরীক্ষা ১৬ অক্টোবর

১১

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় আটক ৪

১২

দিল্লিতে আম আদমি পার্টির কেজরিওয়াল আটক

১৩

দিল্লিতে মমতা আটক

১৪

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর

১৫

সাতক্ষীরায় জানালা ভে‌ঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি

১৬

সাতক্ষীরায় জাকারিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে আলটিমেটাম

১৭

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

১৮

ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ

১৯

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

২০