
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ শান্তির প্রতীক পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এসময় জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুনাম ও সুখ্যাতি তুলে ধরে শিক্ষার্থীদের সুষ্ঠু ও সুন্দর জীবন গঠনের দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রউফ, মোবাশ্বেরুল রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করে বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তাহসিনুল হক আপন।

মন্তব্য করুন