বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৩ এপ্রিল ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাহুলের জামিনের মেয়াদ বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক: মোদি পদবী ঘিরে ফৌজদারি মানহানি মামলায় সাময়িক স্বস্তি ফিরল রাহুল গান্ধীর। তার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে সুরাটের আদালত।
হিন্দুস্তান টাইমস।

২০১৯ সালের এক মন্তব্যের জেরে রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় কংগ্রেস নেতাকে দুই বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মামলায় প্রাথমিকভাবে এক মাসের জামিন পেয়েছিলেন রাহুল গান্ধী।
সোমবার সেই মামলায় তার জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে আদালত। জানা গিয়েছে, এই মামলায় পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী মোদি পদবী ঘিরে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সুরাটের আদালতে পূর্ণেশ মোদি মামলা দায়ের করেন। সেই মামলায় সদ্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। সুরাট কোর্টে দোষী সাব্যস্ত হওয়া রাহুল গান্ধীকে দুই বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার জরিমানা করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে রাহুলের সাংসদপদ খারিজ হয়। এরপর আজ সোমবার রাহুল পৌঁছন সুরাট কোর্টে। আবেদন জানান তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য।

এর আগে, এই ফৌজদারি মানহানি মামলায় রাহুলের এক মাসের জামিনের মেয়াদ দেয় আদালত। সেই মেয়াদই আজ বাড়ানো হলো।

এই মামলা নিয়ে রাহুল আগেও জানিয়েছেন তিনি ক্ষমা চাইবেন না। এদিকে, কেরালার ওয়েনাদে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হয় লোকসভায়।

সেই পরিপ্রেক্ষিতে মুখ্য নির্বাচন কমিশনার জানান, যেহেতু রাহুল গান্ধীর এখনও জামিনের মেয়াদ রয়েছে, তাই এখনই ওয়েনাদে নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।

ইতোমধ্যেই রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। এমনকি আমেরিকার পক্ষ থেকেও এসেছে বার্তা। অন্যদিকে জার্মানিও এই ইস্যুতে মুখ খুলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

বেনাপোলে ককটেল সদৃশ ২টি বোমা উদ্ধার

মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের অন্যতম প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার

ইটাগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বিদ্যুতের ভূতুড়ে বিল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাতক্ষীরায় ১১ দলের মানববন্ধন কর্মসূচি

১০

পাইকগাছায় সাইকেল সেলাই মেশিন ও ভ্যান বিতরণ

১১

মাদক ও অনলাইন জুয়ার সাথে জড়িতদের ছাড় নেই: খুলনার পুলিশ সুপার

১২

বেনাপোল চেকপোস্টে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

১৩

সাতক্ষীরায় ৬ কোটি টাকার সিনথেটিক মাদক ‘কুশ’ জব্দ, আটক ১

১৪

‘র‌্যাব’ বিলুপ্ত করে আসছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’

১৫

শ্যামনগরে অনুদানের চেক পেয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের মুখে হাসি

১৬

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

১৭

ম্যাচ চলাকালে বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২ খেলোয়াড়

১৮

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ১৫ বলে ফিফটি ব্রুকের

১৯

সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০
error: Content is protected !!