বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৯ জুন ২০২৪, ২:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তানজিমকে শাস্তি দিয়েছে আইসিসি

স্পোর্টস ডেস্ক | এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার হয়ে উঠেছেন তানজিম হাসান সাকিব। এই পেসার আলো ছড়িয়ে দলকে জিতিয়েছেন ম্যাচ।

তবে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আচরণবিধি ভাঙায় আইসিসির শাস্তি পেয়েছেন তিনি।
সোমবার সেন্ট ভিনসেন্টে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা এটি। ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নামে নেপাল। দুর্দান্ত বোলিং করছিলেন তানজিম। এর মধ্যেই নেপাল অধিনায়ক রোহিত পোডেলের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।

টিভি স্ক্রিনে আগ্রাসীভাবে তানজিমকে এগিয়ে যেতে দেখা যায় রোহিতের দিকে। দুজনকে থামাতে শেষ পর্যন্ত আসতে হয় আম্পায়ারকেও। কথা কাটাকাটির সময় রোহিতের সঙ্গে অনুপযুক্ত শারীরিক স্পর্শ করেন তানজিম।

এসব অপরাধের জন্য তানজিমের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করার কথা মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আইসিসি। তার নামের পাশে একটি ডেমেরিট পয়েন্টও যুক্ত করা হয়েছে। খেলা শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তি মেনে নেন তানজিম। এজন্য আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

নেপালের বিপক্ষে ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে ৪ উইকেট নেন তানজিম। এ ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। তানজিম হন ম্যাচসেরাও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

১০

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

১১

হজ পালনে পায়ে হেঁটে মক্কার পথে নাটোরের দুলাল এখন বেনাপোলে

১২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

শ্যামনগরে কৃতি শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

১৪

আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে পাতাখালির নাভিদ

১৫

হাঁটু পানিতে ডুবে আছে গ্রাম!

১৬

রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর

১৭

হামের উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

১৮

ডেঙ্গুতে আরও চারজনের মৃ-ত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২

১৯

কালিগঞ্জের গোবিন্দকাটিতে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

২০
error: Content is protected !!