বাংলাদেশ, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৯ অক্টোবর ২০২৩, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টিআরএম বাস্তবায়নে সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময়

এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে নদীতে জোয়ার-ভাটা ইকোসিস্ট অ্যাডাপ্টেশনের জন্য টিআরএম বাস্তবায়নের প্রভাব এবং শক্তির ফলাফল সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) বিকালে সাতক্ষীরা সদরের শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে উত্তরণের ইবিএ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নূরুল হুদা।

ইবিএ প্রকল্প কর্মকর্তা শেখ সেলিম আকতার স্বপন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ ও ভৌগলিক তথ্য পরিষেবা কেন্দ্রের সিইজিআইএস প্রতিনিধি কৃষিবিদ সিয়াম আহমেদ, আজিজুর রহমান, হাসান সাবিত, রায়হান হোসেন, ইউপি সদস্য সুভাষ চন্দ্র মন্ডল, মহিলা সদস্য মোছা. আফরোজা খাতুন, বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকার পানি কমিটির সভাপতি মো. মফিজুর রহমান, পানি কমিটির সদস্য মহুয়া মুন্জুরী, আক্তারুল ইসলাম, মো.আব্দুল ওয়াহাব, হাফেজ মো.আবুল কালাম, মোসলেমা খাতুন, স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, মো. আব্দুল করিম, উত্তরণের প্রতিনিধি প্রফেসর হাসেম আলী ফকির, তানিয়া সুলতানা, আল আমিন মোড়ল, মো.মাসুম শেখ, মো.গোলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের নির্বাচনী ইশতেহারে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের জলাবদ্ধতা সমস্যা নিরসন ও নদীর নাব্যতা রক্ষায় ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর নির্দেশনা অনুসারে টেকসই পলি ব্যবস্থাপনার জন্য প্রত্যেক নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নের বিষয়টি নির্বাচনী ইশতেহারের অন্তর্ভুক্ত করতে হবে। দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় ৬০ লক্ষ লোকে বসবাস। দীর্ঘদিন যাবত এ এলাকা নদী ভরাট ও জলাবদ্ধতা সমস্যায় আক্রান্ত। নদীসমূহে জোয়ারের পানিতে আসা পলি সঠিক ব্যবস্থাপনার অভাবে এ সমস্যা আরও দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে। এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নদীর নাব্যতা রক্ষায় সরকারের গৃহীত বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ তে এ অঞ্চলের মরিচ্চাপ, বেতনা, কপোতাক্ষ, শ্রী হরি, ভদ্রা, ঘ্যাংরাইল ও হামকুড়াসহ ৭টি নদীর অববাহিকায় টেকসই পলি ব্যবস্থাপনার জন্য মোট ৩৮টি বিলে টিআরএম বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। বেতনা ও মরিচ্চাপ আববাহিকার ১২টি বিলে টিআরএম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর নির্দেশনা আছে। বর্তমানে এ নদীর পলি অপসারণের কাজ চলছে। কিন্তু নদীর নাব্যতা রক্ষার জন্য টিআরএম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে জোয়ারের পানিতে আসা পলি নদীতে জমে নদীগুলো ভরাট হয়ে যাবে ও আবারো জলাবদ্ধতা সৃষ্টি হবে। এলাকার উৎপাদন ব্যবস্থাসহ পরিবেশ প্রতিবেশ বিপর্যয়ের সম্মুখিন হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবে দ্য এডিটরস’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তালতলা থেকে কোহিনুরের ম-র-দেহ উদ্ধারের পেছনে অনেক গল্প

এশিয়ান গেমসে লিটনের নেতৃত্বে বাংলাদেশ দল ঘোষণা

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

নজরুল বর্ষে সাতক্ষীরার সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ

ঘেরের বেড়িতে লাগানো ৩০০ কুমড়া গাছ কেটে সাবাড়

কালিগঞ্জের ভাড়াশিমলায় বৃক্ষরোপণ কর্মসূচি

সাতক্ষীরায় জামায়াতের দাওয়াতি অভিযান

সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দিনেই টাকা ফেরত চাইলেন ১৮ হাজার গ্রাহক

১০

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ছাড়াল

১১

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

১২

ইতিহাস গড়ে বিদেশের মাটিতে হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি

১৩

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

১৪

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন তারেক রহমান: ত্রিবেদী

১৫

কয়রায় ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৬

কমলো দাম, ১২ কেজির এলপিজি ১৫৮৫ টাকা

১৭

আশাশুনিতে সারের দোকান পরিদর্শনে কৃষি কর্মকর্তা

১৮

বাড়লো সয়াবিন তেলের দাম

১৯

আশাশুনিতে দখলমুক্ত হলো জেলা পরিষদের পুকুর

২০
error: Content is protected !!