বাংলাদেশ, শনিবার, ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৭ জুন ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইটাগাছায় রাস্তা নির্মাণে সাবেক কমিশনার আবুল কাশেমের বাঁধা, প্রতিবাদে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ইটাগাছায় শতবর্ষের চলাচলের রাস্তা নির্মাণে বাঁধা প্রদানের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

ইটাগাছা পশ্চিমপাড়ায় সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তার সিসি ঢালাইয়ের অনুমতি হওয়ায় পৌর ৭নং ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম কর্তৃক বাধা সৃষ্টি করার প্রতিবাদে শনিবার (১৭ জুন) সকাল ১০টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ইটাগাছা গ্রামের আব্দুল গফফারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এমএ গফুর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নূরুল আলম, এসএম নুরুল ইসলাম বাবলু, ইশারাত আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শত বছর ধরে আমরা এ রাস্তা দিয়ে চলাচল করে আসছি। অত্র এলাকার মৃত আয়েন উদ্দিন সরদার মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি তৈরী করে দিয়েছিলেন। সম্প্রতি সাতক্ষীরা পৌরসভা কর্তৃক রাস্তাটির প্রায় ৩শ ফুট সিসি ঢালাইয়ের জন্য অনুমোদন হয়। নির্মাণ কাজ চলাকালে সাবেক কমিশনার আবুল কাশেম (মসল্যা ভান্ডার) রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেন। অথচ ম্যাপেও এটি রাস্তা হিসেবে উল্লেখ আছে।

এসময় বক্তারা চলাচলের একমাত্র এই রাস্তাটির চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা ফজলু রহমান ঢালী, মো. রকিব উদ্দিন মাস্টারসহ এলাকার শতাধিক নারী পুরুষ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?

প্যারাগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু যুক্তরাষ্ট্রের

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ, এসআইসহ তিনজন প্রত্যাহার

মিঠাপানি সংকটে উপকূলের ভবিষ্যৎ: সমাধানের খোঁজে কর্মশালা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরই সাক্ষীকে হুমকি যুবদল নেতার

কয়রায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে মধু আহরণ, ১ হাজার কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

১০

বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক আরো গভীর হবে: দীনেশ ত্রিবেদী

১১

ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

১২

আশাশুনিতে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম

১৩

কেশবপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী: তরুণদের মেধা বিকাশে জোর

১৪

বড় বিভ্রাটের কবলে ফেসবুক

১৫

খুলনায় বাড়ির পাশে বিএনপিকর্মীকে গুলি করে হত্যা

১৬

অবাস্তব ভিত্তির গতানুগতিক বাজেট: সিপিডি

১৭

মেধা ও উদ্ভাবনে খুদে বিজ্ঞানীদের চমক: সাতক্ষীরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী

১৮

তালায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন

১৯

সম্পদ-বিবরণী প্রকাশ না করলে মিলবে না পে-স্কেল শর্ত চায় টিআইবি

২০