বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২১ এপ্রিল ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলিপুরের বাদামতলায় জিয়াউল ইসলামের পথসভায় মোটরসাইকেলের পক্ষে গণজোয়ার

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জিয়ার মোটরসাইকেল প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।

শনিবার (২০ এপ্রিল) রাত ৯টায় বাদামতলায় অনুষ্ঠিত এই নির্বাচনী পথসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর ও জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান।

বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মশিউর রহমান ময়ুর এবং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জিয়াউল ইসলাম জিয়া।

পথসভায় বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের মাধ্যমে আলিপুর ইউনিয়ন থেকে জুলুম-নির্যাতন চিরতরে দূর করতে হবে।

বক্তারা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে আলিপুর ইউনিয়ন পরিষদ ভূমিদস্যু, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করার লক্ষ্যে মোটর সাইকেল প্রতীকে ভোট দিয়ে জিয়াউল ইসলাম জিয়াকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করার আহবান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০