বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফয়জুল্ল্যাহপুরে আ’লীগের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান বাবু

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনয়নের ফয়জুল্ল্যাহপুরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু।

বুধবার (৯ আগস্ট) বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া কার্যালয়টি পরিদর্শন করেন তিনি।

এসময় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।

পরিদর্শনকালে তার সাথে ছিলেন সাতক্ষীরা সদর থানা আ’লীগের সাধারণ-সম্পাদক শাহ্জাহান আলী, সহ-সভাপতি কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ফিংড়ি ইউনিয়ন আ’লীগের সভাপতি লুৎফর রহমান, সাধারণ-সম্পাদক সামছুর রহমানসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) মধ্যরাতে ওয়ার্ড আ’লীগের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনে অফিসের প্রয়োজনীয় কাগজপত্রসহ আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০