বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ জানুয়ারি ২০২৪, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: ভারত থেকে অতি শিগগিরই ২০ হাজার টন পেঁয়াজ ও ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে। এছাড়া আসন্ন রমজান মাসের আগে সব নিত্য পণ্যর দাম নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে দেলদুয়ার উপজেলায় নিজ বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুত রয়েছে। ভারত দীর্ঘ দিন রপ্তানি বন্ধ করে রেখেছিল, ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রমজান মাসের আগেই ভারত বাংলাদেশে চিনি ও পেঁয়াজ রপ্তানি করবে। আগে যে শুল্ক ছিল তা কমিয়ে আনা হবে। এছাড়া ব্রাজিল ও বিভিন্ন দেশ থেকে চিনিসহ বিভিন্ন সামগ্রী আসছে।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, টিসিবির মাধ্যমে রমজানে সারাদেশে খাদ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হতো। এখন ডিলারের দোকানের মাধ্যমে হচ্ছে বিতরণ কর হচ্ছে। এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাজার যাচাই করে সংবাদ করবেন। এক বাজার দেখলেন ১৫০ টাকা আরেক বাজার ২৫০ টাকা তাহলে হবে না। সব বাজার থেকে তথ্য যাচাই করে সংবাদ করবেন তাহলে মানুষের মধ্যে আর সমস্যা সৃষ্টি হবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

২

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

৩

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

৪

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

৫

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

৬

তালা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থ রোগীদের জন্য ডেঙ্গু টেস্ট কিট প্রদান করলো সমাজসেবা অফিস

৭

নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করা প্রশ্নে রুল

৮

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, একদিনেই হাসপাতালে ভর্তি ২০৩৬

৯

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

১০

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

১১

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

১২

তালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

১৩

দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৪

সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের অঙ্গীকার ইইউ রাষ্ট্রদূতদের

১৫

বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

১৬

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

১৭

মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ

১৮

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

২০