বাংলাদেশ, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ জানুয়ারি ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠে নেমে ইতিহাস গড়লেন সানজিদা

ডেস্ক রিপোর্ট: ভারতীয় নারী ফুটবল লিগে ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গলের জার্সিতে অভিষেক হয়ে গেলো বাংলাদেশ ফুটবলের পোস্টারগার্ল সানজিদা আক্তারের। আজ (মঙ্গলবার) ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলেছে স্পোর্টস ওড়িশার বিপক্ষে। বাংলাদেশ জাতীয় দলের উইঙ্গার সানজিদাকে একাদেশ রেখেই অতিথি দলকে মোকাবিলা করেছেন লাল-হলুদ দলের কোচ।
এই অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়া হয়ে গেলো সানজিদার। ইস্টবেঙ্গল নারী ফুটবল দলে প্রথম বিদেশি সানজিদা। চলতি লিগে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুনও। তিনি খেলছেন কিকস্টার্ট এফসিতে। ৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে সাবিনা ও সানজিদার ক্লাব।

১৯৮৬ সালে বাংলাদেশের ফুটবলারদের প্রথম পা পড়েছিল ইস্টবেঙ্গল ক্লাবে। ওই সময় লাল-হলুদ দলে ডুরান্ড কাপে খেলেছিলেন ওয়াসিম ইকবাল ও শেখ মোহাম্মদ আসলাম।
১৯৯১ সালে মোনেম মুন্না, আসলাম, গাউস, রুমিরা ইস্টবেঙ্গলে খেলেছেন। ’৯২, ’৯৩ সালে খেলে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা রেখেছিলেন মুন্না। ওয়ামিস, মুন্না, আসলাম, রুমি, গাউসদের স্মৃতি বিজড়িত ক্লাবে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে অভিষেক হলো সানজিদার।

তবে অপেক্ষাকৃত দূর্বল দল স্পোর্টস ওড়িশার বিপক্ষে জিততে পারেনি সানজিদাদের দল। ঘরের মাঠে অতিথি দলের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইস্টবেঙ্গল। শেষ দিকে ইস্টবেঙ্গলকে চেপে ধরেছিল ওড়িশা। ক্রসবারে বল লেগেছে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে ওড়িশার ফরোয়ার্ডদের শট।

সানজিদা কেমন খেললেন অভিষেক ম্যাচে? ইস্টবেঙ্গলের কোচ সানজিদাকে একাদশে নামিয়ে পুরো ম্যাচই খেলিয়েছেন। ইস্টবেঙ্গলের আক্রমণগুলো ডান দিক দিয়ে সানজিদার মাধ্যমেই বেশি হয়েছে। একাধিকবার সানজিদা ডান দিক দিয়ে দ্রুত গতিতে ওপরে উঠে প্রতিপক্ষের বক্সে বল ফেলেছেন। তবে ঘরের মাঠে কাজের কাজটি করতে পারেনি স্বাগতিক দলের ফরোয়ার্ডরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুড়পুকুর মেলার বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও পৌর দীঘিতে নিঃসরণ বন্ধের দাবি

১

তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

২

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড

৩

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

৪

পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা

৫

ইউপি সদস্যের হাত ধরে পালালেন গৃহবধূ, মায়ের শোকে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে অর্ক

৬

কয়রায় আ’লীগ থেকে ফেরদাউসুরের পদত্যাগ, সমর্থকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন শাহিন

৭

নলতায় প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

৮

কালিগঞ্জে স্বর্ণের দোকানের লকার ভেঙে সোনা-রূপা ও নগদ টাকা চুরি

৯

আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিতে জাপান যাচ্ছেন ডা. মাহমুদুল হাসান পলাশ

১০

একদিনে হাম উপসর্গে ৯ জনের মৃত্যু

১১

শ্যামনগরে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

১২

বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে ‘রইদ’

১৩

সুপারিশ পেয়েও নিয়োগপত্র পাননি প্রাথমিকের ‘আড়াই হাজার’ প্রার্থী

১৪

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৫

মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন

১৬

সুন্দরবনঘেঁষা কয়রায় পর্যটনের অপার সম্ভাবনা

১৭

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১৮

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

১৯

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

২০