বাংলাদেশ, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩১ জুলাই ২০২৪, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান নজরুল ইসলামের

ডেস্ক রিপোর্ট: গুজব ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

সারাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পরিচালিত উগ্র জঙ্গীবাদী হামলার বিরুদ্ধে বুধবার (৩১ জুলাই) সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান কর্মসূচির প্রথম দিনে নেতাকর্মীদের তিনি এই আহবান জানান।

অবস্থান কর্মসূচিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তরুণদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। সত্যটা তুলে ধরতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীদের রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় থাকতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আ.হ.ম. তারেক উদ্দীন, স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সাংস্কৃতিক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা যুব লীগের আহবায়ক মো. মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, জেলা সৈনিকলীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু প্রমুখ।

এসময় প্রতিদিন দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের অবস্থান নেওয়ার জন্য আহবান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার

১

লড়াই আর নেতৃত্বের প্রতীক মাশরাফির জন্মদিন আজ

২

প্রস্তুতি ম্যাচে সৌম্য-সাদমানের ব্যাটে বাংলাদেশের লড়াই

৩

বাংলাদেশে প্রথম ছোট আকৃতির পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শনে চীন

৪

রোনালদোকে ছাড়াই নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

৫

হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের ছক কষে প্রস্তুতি নিচ্ছে কানাডা

৬

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

৭

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

৮

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

১০

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

১৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

১৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

২০